ভারতীয় পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে ‘বাংলাদেশি নাগরিক’ আটক

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৯, ১৫:২৯আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৬:০৫
image

ভারত দাবি করেছে, সে দেশের পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় এক বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (২৬ জুলাই) বেঙ্গালুরুর কেম্পেগৌদা আন্তর্জাতিক বিমানবন্দর (কেআইএ) থেকে মালয়েশিয়াগামী বিমানে ওঠার সময় তাকে আটক করা হয়। ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট এর আওতায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে তাকে নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছে আদালত।

প্রতীকী ছবি
পুলিশকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সোয়েল শেখ নামের ওই ব্যক্তিকে আটক করা হয় । বাংলাদেশের নীলফামারি জেলার বাসিন্দা সে। ভারতীয় কর্তৃপক্ষের সন্দেহ, ২০১২ সালে সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল সোয়েল। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এলাকায় একটি বাড়ি ভাড়া করে সেখানেই বসবাস শুরু হয় তার। পরবর্তীতে সোয়েল সে আবাসিক ঠিকানা ব্যবহার করে আধার কার্ড ও প্যান কার্ড সংগ্রহ করে।

এদিকে ডেক্কান হেরাল্ডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিন বছরের জন্য তামিল নাড়ুর একটি কারখানায় কাজ করতে যাওয়ার জন্য কলকাতা পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করায় সে। অভিবাসন কর্মকর্তাদেরকে সোয়েল শেখ জানিয়েছে, বেঙ্গালুরু থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য আনন্দ নামে দিল্লিভিত্তিক এক দালালের সহায়তায় ৩৫ হাজার রুপি দিয়ে টুরিস্ট ভিসা ও টিকিট সংগ্রহ করেছে সে। মালয়েশিয়ায় থাকা আত্মীয়-স্বজনদের সঙ্গে থেকে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

সোয়েলকে সহায়তাকারী দালাল আনন্দকে ধরার জন্য প্রচেষ্টা চালাচ্ছে ভারতের অভিবাসন কর্তৃপক্ষ।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
থ্রি-স্টার ও ফাইভ-স্টার হোটেলে পচা মাংস জব্দ, কেএফসিতেও অভিযান
শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস
ফ্যাশন জগতে আলোড়ন তোলা কে এই মুম্বাইয়ের ‘কুল গার্ল’
সর্বশেষ খবর
প্রথম দিনেই আমরা হেরে যাই: কামিন্স 
প্রথম দিনেই আমরা হেরে যাই: কামিন্স 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ডারউইনে ম্যাচসেরা হাসান বললেন, ‘নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি’ 
ডারউইনে ম্যাচসেরা হাসান বললেন, ‘নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি’ 
রবীন্দ্রস্মৃতির টানে ঘুরে আসুন শাহজাদপুরের কাচারিবাড়ি
রবীন্দ্রস্মৃতির টানে ঘুরে আসুন শাহজাদপুরের কাচারিবাড়ি
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী