রয়েল বেঙ্গল টাইগারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৯, ২০:৪১আপডেট : ৩১ জুলাই ২০১৯, ২০:৫৮
image

বাংলাদেশে বাঘের সংখ্যা বাড়লেও পুরুষ প্রজাতির বাঘের সংখ্যা কমেছে। এ কারণে রয়েল বেঙ্গল টাইগারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  

রয়েল বেঙ্গল টাইগার
২০১৫ সালে এক শুমারিতে দেখা গিয়েছিল, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে বাঘের সংখ্যা কমে ১০৬-এ নেমেছে৷ তার ১১ বছর আগে, অর্থাৎ ২০০৪ সালে সেখানে মোট ৪৪০টি বাঘ ছিল৷ বাঘের সংখ্যা কমে এক-চতুর্থাংশেরও কম হয়ে যাওয়ায় নড়েচড়ে বসেছিল কর্তৃপক্ষ৷ নেওয়া হয়েছিল বাঘ-শিকার রোধ, বাঘের বিচরণভূমি বাড়ানোসহ বেশ কিছু উদ্যোগ৷ গত মে মাসে প্রকাশ করা সর্বশেষ শুমারির ফলাফলে দেখা গেছে, চার বছর আগের ১০৬টি থেকে বেড়ে মোট বাঘ ১১৪টি হয়েছে৷ তবে কমেছে পুরুষ বাঘের সংখ্যা৷

বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা জাহিদুল কবির এএফপিকে বলেন, ‘বিষয়টি শঙ্কাজনক৷ কারণ, স্বাভাবিক অবস্থায় প্রতি তিনটি বাঘিনীর জন্য অন্তত একটি পুরুষ বাঘ থাকা দরকার৷ অথচ শরণখোলা রেঞ্জে ১৯টি বাঘিনীর বিপরীতে আমরা মাত্র দুটি পুরুষ বাঘ পেয়েছি৷’ সুন্দরবন যদি অনবরত পুরুষ বাঘ হারাতে থাকে তবে রয়েল বেঙ্গল টাইগারের ভবিষ্যৎ হুমকিতে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
গত বছর সুন্দরবনের এক হাজার ৬৫৬ বর্গকিলোমিটার (৬৪০ বর্গমাইল) এলাকাজুড়ে এই শুমারি হয়৷ এতে ক্যামেরাস্ট্র্যাপ ব্যবহার করে গণনা করা হয় বাঘ৷ শুমারির ফলাফল প্রকাশ করা হয় গত মে মাসে৷

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি