ফিলিপাইনে ফেরিডুবিতে ৩১ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ২১:০২আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:০৪

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তিনটি ফেরি ডুবে অন্তত ৩১ জন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫৫ জন যাত্রী ও ক্রু-কে। এখনও নিখোঁজ রয়েছে আরও ৩ জন। তাদের খোঁজে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। কোস্ট গার্ডের একজন কর্মকর্তার বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। ফিলিপাইনে ফেরিডুবিতে ৩১ জনের মৃত্যু
গুইমারাস ও ইলোইলো প্রদেশে তীব্র বাতাস ও প্রবল ঢেউয়ের কারণে এ ফেরিডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আঞ্চলিক পুলিশের মুখপাত্র জোয়েম জেইভার জানান, প্রাণহানির শিকার হওয়ার ব্যক্তিরা মূলত দুই ফেরির যাত্রী। তৃতীয় ফেরিটিতে কোনও যাত্রী না থাকলেও সেটির পাঁচ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।

বিকাল বেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুই ফেরি ডুবে যাওয়ার তিন ঘণ্টার মাথায় তৃতীয় ফেরিটি ছাড়ার অনুমতি দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ফিলিপাইনের কোস্টগার্ড ফেরিডুবিতে ৩১ জনের মৃত্যুর খবর দিলেও দুর্যোগ মোকাবিলা দফতর থেকে ২৫ জনের প্রাণহানির খবর দেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিঝড় ও ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত ফিলিপাইনে বছরে প্রায় ২০টি ঝড় আঘাত হানে। ১৭ হাজার দ্বীপপুঞ্জের দেশটিতে নৌপথে নিরাপত্তার অভাব রয়েছে। প্রতিবছর দেশটিতে ফেরি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের