ফিলিপাইনে ‘জাতীয় ডেঙ্গু মহামারি’ ঘোষণা

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৯, ১৯:১৫আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৯:৪৩
image

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৬শ’রও বেশি মানুষের প্রাণহানির পর ‘জাতীয় পর্যায়ে ডেঙ্গু মহামারি ঘোষণা করেছে ফিলিপাইন।’ সেদেশের স্বাস্থ্য দফতরের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে গত জুলাইতে ‘জাতীয় ডেঙ্গু সতর্কতা’ জারি করেছিল ফিলিপাইন।

ফিলিপাইনের হাসপাতালে ডেঙ্গু রোগী (ফাইল ফটো)

প্রতি তিন-চার বছর পর পর ফিলিপাইনে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। দেশটিতে সর্বশেষ প্রাদুর্ভাব দেখা গিয়েছিলো ২০১৬ সালে। আর এবার বছরের শুরু থেকে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সেদেশের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত কমপক্ষে ১ লাখ ৪৬ হাজার আক্রান্ত শনাক্ত হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৮ শতাংশ বেশি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬২২ জন। এ পরিস্থিতিতে ফিলিপাইনজুড়ে মহামারি ঘোষণা করা হয়েছে।

ফিলিপাইনের স্বাস্থ্য দফতর বলছে, মহামারি ঘোষণা করায় জরুরিভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন-এমন জায়গাগুলো শনাক্ত করতে স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য সুবিধা হবে। দেশটির সাতটি অঞ্চলে তিন সপ্তাহের ব্যবধানে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। পশ্চিমা ভিসায়াতে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে, সেখানে ২৩,০০০-এরও বেশি মানুষ আক্রান্ত হয়। এছাড়াও ক্যালবার্জন, জামবোঙ্গা উপদ্বীপ এবং উত্তর মিন্দানাওতে উল্লেখযোগ্য প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী ফ্রানসিস্কো দুকু এক বিবৃতিতে বলেছেন, 'সারা দেশে মহামারি ঘোষণা করার কারণ হলো, যেন কোন এলাকায় সাহায্য বেশি দরকার সেটি চিহ্নিত করা যায়। স্থানীয় সরকারবিষয়ক ইউনিটগুলোকে সক্রিয় করা দরকার যাতে করে মহামারি চলাকালীন জরুরি তহবিল ব্যবহার করা যায়।'

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম