অবরুদ্ধ কাশ্মিরিদের কাছে যা জানতে চাইলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৯, ০৩:০১আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০৩:০৬

দুনিয়ার স্বর্গ খ্যাত কাশ্মির যেন এর বাসিন্দাদের কাছে পরিণত হয়েছে জ্বলজ্যান্ত এক নরকে। স্বায়ত্তশাসন বাতিল করে রাজ্যটিকে দুই টুকরো করে দিয়েছে ভারত। একে কেন্দ্র করে পুরো কাশ্মির উপত্যকাজুড়ে অবস্থান নিয়েছে ভারতীয় বাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে হাট-বাজার, দোকান-পাট, স্কুল-কলেজ। মোবাইল সংযোগ এমনকি ডাকঘরও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ধরপাকড়ের শিকার হয়েছেন শত শত মানুষ। বাসিন্দারা বলছেন, ভারত কাশ্মির দখল করতে চায়; কিন্তু তারা এর বাসিন্দাদের চায় না। এমন পরিস্থিতিতে বুধবার সরেজমিনে অঞ্চলটি পরিদর্শন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এ সময় প্রায় অবরুদ্ধ কাশ্মিরের রাস্তায় দাঁড়িয়ে কয়েকজনের কাছে তিনি চান, ‘সব কেমন চলছে? আপনারা কী ভাবছেন?’ অবরুদ্ধ কাশ্মিরিদের কাছে যা জানতে চাইলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা
রাস্তায় দাঁড়িয়ে প্লেট হাতে খাবার খাচ্ছিলেন আর স্থানীয় কিছু লোকজনের কথা বলছিলেন অজিত দোভাল। তিনি বলেন, সবার শান্তিতে থাকা উচিত। ঈশ্বর যা করেন, ভালো করেন। আপনাদের নিরাপত্তা এবং ভাল রাখাই আমাদের চিন্তা। আমরা আপনাদের উন্নতি ও কল্যাণের জন্য চিন্তা করছি। তবে যেখানে দাঁড়িয়ে তিনি কথা বলছিলেন, সেখানকার দোকানপাট বন্ধ। এলাকায় কোনও রকম জমায়েত নিষিদ্ধ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বাসিন্দা সংবাদমাধ্যমকে বলেন, সরকার ক্ষমতায় এতোটাই নিমজ্জিত যে তারা আমাদের মানুষ মনে করছে না। তাদেরকে এই সিদ্ধান্তের ফল ভোগ করতে হবে না, আমাদেরকেই তা ভোগ করতে হবে। অবরুদ্ধ কাশ্মিরিদের কাছে যা জানতে চাইলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা

দক্ষিণ কাশ্মিরের ল্যাঙ্গেট কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ উনওয়ানি বলেন, কাশ্মির রাজনীতির বারুদের এক আগ্নেয়গিরি। তারা ওমর ও মুফতিকে জেলে পাঠিয়েছে। তারা আমাদের এমএলএ ইঞ্জিনিয়ার রশিদকে গ্রেফতারের পরিকল্পনা করছে, যে ব্যক্তি আমাদের ইট-পাটকেল ছোড়া থেকে বিরত থাকতে বলতেন। আর এখন এই সিদ্ধান্ত। তারা জ্বলন্ত আগুনে বারুদ ঢেলে দিলো।

জম্মু-কাশ্মিরের পুলিশের মধ্যেও উদ্বেগের ছায়া। একজন কনস্টেবল বলেন, আমি সরকারি কর্মচারি। সরকারের নির্দেশ পালন করি। কিন্তু আমার ছেলের কাছে এর কী ব্যাখ্যা দেবো? তাকে কীভাবে বুঝাবো যে, ভারত রাষ্ট্র তার সম্পর্কে কী ভাবছে এবং কেন তার ইট-পাটকেল ছোড়ায় যুক্ত হওয়া উচিত না। তরুণরা বলাবলি শুরু করছে, যখন মৃত্যু আমাদের দিকে ধেয়ে আসছে তখন স্কুলে গিয়ে কী হবে? সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম