পাঁচ ভারতীয় সেনাকে হত্যার দাবি কল্পিত: দিল্লি

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৯, ১২:০০আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৮:২০
image

কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় পাল্টাপাল্টি গোলাগুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহতের পাকিস্তানি দাবিকে ‘কল্পিত’ আখ্যা দিয়ে উড়িয়ে দিয়েছে দিল্লি। বৃহস্পতিবার জম্মু-কাশ্মিরের নওগাম সেক্টরে সীমান্ত এলাকায় ৫ ভারতীয় সেনাকে হত্যার দাবি করে পাকিস্তান। পাল্টাপাল্টি গোলাবর্ষণে নিজেদের ৪ সেনা নিহত হয়েছে বলেও দাবি করে তারা। ভারত তিন পাকিস্তানি সেনাকে হত্যার কথা স্বীকার করলেও গোলাগুলিতে তাদের নিজেদের সেনা নিহত হওয়ার কথা অস্বীকার করেছে। পাঁচ ভারতীয় সেনাকে হত্যার দাবি কল্পিত: দিল্লি

 

১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তান তিনটি যুদ্ধের মধ্যে দুটি অনুষ্ঠিত হয়েছে কাশ্মির ইস্যুতে। গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। দুই দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কাশ্মির সীমান্তে চলছে টানটান উত্তেজনা। একইসঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্থগিত ও ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করেছে পাকিস্তান।

ভারত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে অভিযোগ করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর বলেন, নয়া দিল্লি সরকার জম্মু-কাশ্মির পরিস্থিতি থেকে ‘দৃষ্টি অন্যদিকে সরাতে’ চেষ্টা চালাচ্ছে।

টুইট বার্তায় গফুর লিখেছেন, ‘জম্মু-কাশ্মির পরিস্থিতি থেকে দৃষ্টি সরাতে ভারতীয় সেনাবাহিনী সীমান্তরেখায় গুলির ঘটনা বাড়িয়েছে। এতে তিন পাকিস্তানি সেনা শহীদ হয়েছেন। পাকিস্তানি সেনাবাহিনী যথাযথভাবে পাল্টা জবাব দিয়েছে। ৫ ভারতীয় সেনা নিহত হয়েছে, অনেকেই আহত হয়েছে, বাংকার ধ্বংস করা হয়েছে। থেমে থেমে গুলিবিনিময়ের ঘটনা অব্যাহত রয়েছে।’

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী প্রতিবেশী দেশের এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে উড়িয়ে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের দাবি কল্পিত। জম্মু-কাশ্মিরের কৃষ্ণঘাঁটিতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনী যথাযথভাবে এর পাল্টা জবাব দিয়েছে।’ ভারতীয় সেনা সূত্রের দাবি, একই দিনে উরি ও রাজৌরি সেক্টরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনী এর যথাযথ জবাব দিয়েছে।

 

 

/এইচকে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম