সৌদি তেলক্ষেত্রে ড্রোন হামলা

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৯, ২৩:২৬আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২৩:৩১

সৌদি আরবের একটি তেলক্ষেত্রে শনিবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। ইয়েমেনে সৌদি-আমিরাতি জোটের সামরিক আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুথিরা। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকো-র পক্ষ থেকেও এ হামলার কথা স্বীকার করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, হামলায় কেউ আহত হয়নি এবং এতে করে তেল সরবরাহ কার্যক্রমেও কোনও বিঘ্ন ঘটেনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সৌদি তেলক্ষেত্রে ড্রোন হামলা

ড্রোন হামলার ফলে শাইবাহ নামের তেলক্ষেত্রটিতে আগুন ধরে যাওয়ার কথা স্বীকার করেছে আরামকো। বিশ্বের বৃহত্তম এ তেল কোম্পানির দাবি, হামলায় ‘সীমিত পরিসরে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তারা এটি নিয়ন্ত্রণে সমর্থ হয়েছে।

হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘আমরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো থেকে বিদেশি প্রতিষ্ঠান ও বেসামরিক লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ দেশটিতে আমাদের হামলার তীব্রতা প্রতিদিনই বাড়ছে। ভবিষ্যতে এসব হামলা শত্রুদের জন্য আরও বেদনাদায়ক পরিণতি ডেকে আনবে।’

তিনি বলেন, আগ্রাসী শক্তির যুদ্ধ বন্ধ করা ছাড়া এখন আর কোনও উপায় নেই। তাদের অবশ্যই ইয়েমেনিদের ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে।

হুথি বিদ্রোহীদের মুখপাত্র দাবি করেন, সৌদি আরবের শাইবাহ তেলক্ষেত্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ১০টি ড্রোন হামলা চালানো হয়েছে।

২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি বিদ্রোহীরা। তারপর থেকেই দেশের বাইরে থাকা হাদিকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

সৌদি জোটের বিরুদ্ধে প্রতিঘাতের অংশ হিসেবে সৌদি আরবের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা। গত মে মাসের শেষদিকে পবিত্র নগরী মক্কা ও জেদ্দায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা ধ্বংস করার দাবি করে সৌদি প্রতিরক্ষা বাহিনী। প্রায় একই সময় সৌদির নাজরান বিমানবন্দরে তিন দফায় হামলা চালানোর দাবি করে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী বলছে, তারা সৌদি আরব, ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরাতের ৩০০ গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করে হামলা অব্যাহত রাখবে।

হুথি বিদ্রোহীদের মুখপাত্র মুহাম্মাদ আবদুস সালামের দাবি, জাতিসংঘ সৌদি আরবের কাছে আত্মসমর্পণ করেছে। সানার ওপর অবরোধ তুলে নেওয়ার বিষয়ে তারা কিছুই করতে পারেনি। সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর অপরাধমূলক অবরোধ প্রত্যাহারে ব্যর্থ হয়েছে সৌদি সামরিক জোট। অথচ তাদের বিমানবন্দরগুলোও হুথিদের হামলার সক্ষমতার মধ্যে রয়েছে। সূত্র: আল জাজিরা, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম