মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০১৯, ০৪:২৬আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১১:১৬

উত্তর মেসিডোনিয়ায় এক সড়ক দুর্ঘটনায় ২০ বছর বয়সী এক বাংলাদেশি অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন অভিবাসী। মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

শুক্রবার অভিবাসীদের নিয়ে একটি ভ্যান দক্ষিণ মেসিডোনিয়ায় যাচ্ছিল। পুলিশ জানায়, ১৩ জন অভিবাসীবাহী ওই ভ্যানটি রাতে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ভ্যানটিতে আগুন লেগে যায়।

আহতের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। বাকি ১০ জন পাকিস্তানি। গুরুতর আহত চারজনকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আটজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধারণা করা হচ্ছে, গ্রিস থেকে অবৈধভাবে পাচারকারীদের সাহায্য নিয়ে মেসিডোনিয়ায় প্রবেশ করেছিলেন অভিবাসীরা। সার্বিয়া হয়ে তারা ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিল।

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান