বলিভিয়াতেও পুড়ছে অ্যামাজন

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ০২:৩৮আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০২:৪৭

ব্রাজিলের অ্যামাজন বনাঞ্চলে আগুনের ঘটনায় বিশ্বের মনোযোগের মধ্যে এই বনাঞ্চলের বলিভিয়ার অংশেও আগুন জ্বলছে। ইতিমধ্যে দেশটির ১৮ লাখ একর বা সাত হাজার ২৮৪ বর্গকিলোমিটার এলাকার বনাঞ্চল পুড়ে গেছে। এসব অগ্নিকাণ্ডের জন্য অনিয়ন্ত্রিতভাবে আগুন লাগানোকেই দায়ী করছেন পরিবেশবাদীরা। সোমবার দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস জানিয়েছেন, চার হাজার সরকারি কর্মী ও স্বেচ্ছাসেবক অগ্নিকাণ্ড মোকাবিলায় কাজ করছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা- বিআইএ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে রবিবার পুনর্নিবাচনের প্রচারণা বাতিল করেন প্রেসিডেন্ট।


অ্যামাজন বনাঞ্চলের বলিভিয়া অংশেও আগুন জ্বলছে

গত ১৫ আগস্ট থেকে জ্বলছে ‘দুনিয়ার ফুসফুস’ খ্যাত ব্রাজিলের অ্যামাজন জঙ্গল। এরমধ্যেই গত বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে নতুন করে অ্যামাজনের এক হাজার ২০০টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স জানিয়েছে, ২০১৯ সালে এ পর্যন্ত প্রায় ৭৪ হাজার দফায় অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এ বনভূমি। আগের যে কোনও সময়ের চেয়ে এবারের আগুন সবচেয়ে ভয়াবহ। এ আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় ব্রাজিলের উগ্র ডানপন্থী ও বাণিজ্যপন্থী প্রেসিডেন্ট জেইর বলসোনারো-র নীতিকে দায়ী করছে আন্তর্জাতিক সম্প্রদায়। বন পুড়ে বাণিজ্য সম্প্রসারণের নীতির জন্য নিজ দেশের পরিবেশবাদীদের কাছেও তোপের মুখে পড়েছেন তিনি। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে ব্রাজিল সরকারের নিষ্ক্রিয়তার ঘটনায় দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দেয় ইউরোপীয় ইউনিয়ন। ব্রাজিলিয়ান অর্থনীতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে অন্য দেশগুলো। উদ্ভূত পরিস্থিতিতে চাপের মুখে শনিবার অ্যামাজনে সেনা মোতায়েন করে বলসোনারো সরকার।

এরই মধ্যে প্রতিবেশি বলিভিয়াতেও অ্যামাজন বনাঞ্চলে আগুনের ঘটনা জানা গেল। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স (আইএনপিই) জানিয়েছে, আগস্টে বলিভিয়ার অ্যামাজনে ১৩ হাজার ৩৯৬টি আগুনের ঘটনা ঘটেছে। আগের মাসের চেয়ে এই সংখ্যা ৪২২ শতাংশ বেশি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাজিল ও প্যারাগুয়ে সীমান্তবর্তী বলিভিয়ার অ্যামাজন বনাঞ্চলে আগুন জ্বলছে।

সোমবার বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস এক টুইট বার্তায় লেখেন, ‘আমাদের মাতৃ গ্রহের চেয়ে মূল্যবান আর কিছুই নেই; আমাদের ছাড়া সে টিকে থাকতে পারে কিন্তু আমরা তাকে ছাড়া টিকে থাকতে পারবো না। লা চিকুইতানিয়া অঞ্চলে আগুনের ক্ষয়ক্ষতি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ: আমাদের পরিবেশকে ঝুঁকির মুখে ফেলেছে।  আমরা শক্তিশালী আর আত্মমর্যাদাসম্পন্ন দেশ, আমরা এক সঙ্গে লড়াই করে ইতিহাসে বহু চ্যালেঞ্জ অতিক্রম করেছি। ঐক্যবদ্ধভাবে আমরা এই চ্যালেঞ্জও মোকাবিলা করবো’।

বলিভিয়াসহ লাতিন আমেরিকার আটটি দেশ জুড়ে বিস্তৃত অ্যামাজন। যদিও এর বেশিরভাগ অংশই পড়েছে ব্রাজিলে।এই বনাঞ্চল বিশ্বের মোট ২০ শতাংশ অক্সিজেনের যোগান দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলার লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকরা রাখে।

রবিবার এক সংবাদ সম্মেলনে বলিভিয়ার প্রেসিডেন্ট জানান, সরকার বিশ্বের অন্যতম বড় বিমান বোয়িং ৭৪৭ সুপারট্যাংকার ভাড়া করেছে আর এছাড়াও অপেক্ষাকৃত আরও ছোট বিমান ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়ে ইভো মোরালেস জানান, পূর্বাঞ্চলীয় রোবোর এলাকায় আগুন প্রায় ৭০ শতাংশ কমে গেছে। তবে অন্য এলাকায় বাতাসের কারণে আগুন বাড়ছে বলেও জানান তিনি। অগ্নিকাণ্ড মোকাবিলায় বিদেশি সহায়তা নিতে প্রস্তুত থাকার কথাও জানান তিনি।

 

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম