তুরস্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ১০:২২আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৭:২১

তুরস্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েল। সোমবার টুইটারে দেওয়া পোস্টে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, ‘পূর্ব জেরুজালেমে তুরস্কের উসকানি বন্ধে’ প্যাকেজ পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এ সংক্রান্ত পরিকল্পনা পরে আরও বিস্তারিতভাবে উন্মোচন করা হবে। তুরস্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের
আগামী ১৭ সেপ্টেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে এ ঘোষণা দিলেন ইসরায়েল কাতজ।

২০১৭ সালের ৬ ডিসেম্বর ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘোষণার পর পরই বিক্ষোভে নামেন ফিলিস্তিনিরা। বিশ্বজুড়ে ঝড় ওঠে নিন্দা আর প্রতিবাদের। ট্রাম্পের ওই ঘোষণার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তার উদ্যোগে একই বছরের ১৩ ডিসেম্বর ইস্তানবুলে এক জরুরি সম্মেলনে ট্রাম্পের কথিত স্বীকৃতি প্রত্যাখ্যানের ঘোষণা দেয় ৫৭ মুসলিম দেশের জোট ওআইসি। একইসঙ্গে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় মুসলিম দেশগুলোর এ জোট।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, মার্কিন সিদ্ধান্ত অকার্যকর, অবৈধ ও বেআইনি। এ উসকানিমূলক সিদ্ধান্ত থেকে তাদের অবশ্যই সরে আসতে হবে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, ইসরায়েল একটি দখলদার ও সন্ত্রাসী রাষ্ট্র। আর মার্কিন সিদ্ধান্ত হচ্ছে তাদের সন্ত্রাসবাদের পুরস্কার।

ওই সময়ে পূর্ব জেরুজালেম ইস্যুতে তুরস্কের ভূমিকায় ক্ষুব্ধ হয় ইসরায়েল। এছাড়া ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের মুসলিম বাসিন্দাদের জন্য বেশকিছু উন্নয়নমূলক প্রকল্প এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আঙ্কারা।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এ শহরেই মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ অবস্থিত। মক্কা ও মদিনার পর এটি মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান। ১৯৮০ সালে পুরো জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। শহরটিকে তারা ইহুদিবাদী রাষ্ট্রের ‘শাশ্বত এবং অবিভক্ত রাজধানী’ দাবি করতে থাকে। তবে এই দখলদারিত্বকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক আইনে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বলপূর্বক ইহুদি বসতি স্থাপনকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম