গণপিটুনি ঠেকাতে আইন করছে পশ্চিমবঙ্গ

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ২৩:৩০আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২৩:৩১

গণপিটুনি ও গণপিটুনিতে হত্যা ঠেকাতে নতুন একটি আইন প্রণয়ের উদ্যোগ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার চলতি মাসেই এ সংক্রান্ত বিল বিধান সভায় আনতে যাচ্ছে। নিজস্ব সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আগামী ৩০ আগস্ট পশ্চিমবঙ্গ (সংঘবদ্ধ পিটুনি প্রতিরোধ) বিল, ২০১৯ বিধানসভায় তোলা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের এক সিনিয়র নেতা বলেন, এই বিলের উদ্দেশ্য হলো ঝুঁকির মুখে থাকা মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা ও গণপিটুনির ঘটনা প্রতিরোধ করা। এই অপরাধে জড়িতদের শাস্তির বিধান নিশ্চিত করাও এর লক্ষ্য।

এই বিলে গণপিটুনির ঘটনায় কাউকে আঘাত ও আহত করলে জড়িতদের বিরুদ্ধে তিন বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আর এতে কারো মৃত্যু ঘটলে দায়ীদের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ রুপি পর্যন্ত জরিমানা করা হতে পারে।

তৃণমূল কংগ্রেস নেতা জানান, বিল অনুযায়ী রাজ্যের পুলিশ মহাপরিদর্শক গণপিটুনির ঘটনা পর্যবেক্ষণ এবং তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য একজন সমন্বয়কারী কর্মকর্তা নিয়োগ করবেন।

 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম