অবৈধ অভিবাসী নিয়ে সন্দেহের অবসান ঘটাবে এনআরসি: আসাম কংগ্রেস

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০১৯, ১৭:৫৭আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৭:৫৮

আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) অবৈধ অভিবাসী বিষয়ে সন্দেহের অবসান ঘটাবে বলে মনে করে রাজ্য কংগ্রেস। শনিবার আসামের বিধানসভার বিরোধী দলীয় নেতা দেবব্রত সাইকিয়া বলেন, কয়েক দশকের সন্দেহ হলো আসামে লাখ লাখ অবৈধ অভিবাসী রয়েছে, এই তালিকা প্রকাশ সেই সন্দেহের অবসান ঘটাবে। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে মানুষ হয়রানি বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। শনিবার প্রকাশিত এই তালিকা থেকে বাদ পড়েছে রাজ্যের প্রায় ১৯ লাখ মানুষ। অবৈধ অভিবাসী নিয়ে সন্দেহের অবসান ঘটাবে এনআরসি: আসাম কংগ্রেস

কয়েক দফা খসড়া প্রকাশের পর শনিবার প্রকাশ হওয়া আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ মানুষ। বাদ পড়া এসব মানুষকে এখনই বিদেশি ঘোষণা করা হবে না। তারা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন। ওই ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমেই তাদের নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কংগ্রেস নেতা দেবব্রত সাইকিয়া বলেন, তালিকা থেকে বাদ পড়া প্রকৃত ভারতীয় নাগরিকদের আইনি সহায়তা দেবে তার দল। তিনি বলেন, ‘আমাদের মত হলো যে ১৯ লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন, এদের মধ্যে অনেকেই প্রকৃত ভারতীয় নাগরিক। বেশ কয়েকটি ফ্যাক্টরের কারণে তাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এসব ফ্যাক্টরের মধ্যে রয়েছে আগের তালিকা থেকে বাদ পড়ার বিচারের শুনানি না হওয়া, শুনানির নোটিশ সঠিক সময়ে না পাওয়া বা নামে ছোটখাটো ভুল। সব প্রকৃত ভারতীয় নাগরিকদের আইনগত সহায়তা দেব আমরা।’

প্রথম দিকে এনআরসি প্রকাশ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল আসামের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। তবে শনিবার তালিকা প্রকাশের পর আসামের অর্থমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন, এনআরসি নিয়ে আশা হারিয়েছেন তিনি। তিনি বলেন, আমি চাই দিনগুলো যেন শান্তিতে কাটে, বড় ধরনের কোনও অঘটন না ঘটে।

প্রসঙ্গত, শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশের আগে ২০১৮ সালের জুলাইয়ে প্রকাশিত খসড়া তালিকা থেকে বাদ পড়ে ৪০ লাখ বাসিন্দা। আর এবছরের জুলাইয়ে প্রকাশিত আরেকটি খসড়া তালিকায় বাদ পড়াদের সংখ্যা বাড়ে আরও এক লাখ। ফলে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে খসড়া তালিকা থেকে বাদ পড়াদের সংখ্যা দাড়ায় ৪১ লাখে।

 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম