বাহামার দিকে এগিয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন ডোরিয়ান

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৭
image

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে এগুতে থাকা হারিকেন ডোরিয়ান এরইমধ্যে পাঁচ মাত্রার শক্তিশালী ঝড়ে পরিণত হয়েছে। ঘণ্টায় ১৬০ মাইল বেগে এগুচ্ছে এটি। ধারণা করা হচ্ছে, ফ্লোরিডায় আঘাত হানার আগে রবিবার (১ সেপ্টেম্বর) বাহামা দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে পারে ডোরিয়ান। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এর পূর্বাভাসকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।

হারিকেন ডোরিয়ান আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ১৯৯২ সালের পর থেকে ফ্লোরিডায় আঘাতকারী সবচেয়ে শক্তিশালী হারিকেন হয়ে উঠতে পারে ডোরিয়ান। ১৯৯২ সালের অঞ্চলটিতে পাঁচ মাত্রার হারিকেন অ্যান্ড্রুর আঘাতে ৬৫ জন নিহত হয়। ধ্বংস হয়ে যায় ৬৩ হাজার বাড়ি-ঘর।

ডোরিয়ান মোকাবিলার প্রস্তুতি হিসেবে ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ও সাউথ ক্যারোলিনায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দুর্গত পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ঠ পরিমাণ খাদ্য, পানি ও ওষুধ মজুত রাখার জন্য স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে ফ্লোরিডার আগে রবিবার আটলান্টিক মহাসাগরের বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে ঝড়টি। বাহামায় পর্যটক হোটেলগুলো বন্ধ রাখা হয়েছে, স্থানীয় বাসিন্দারা বাড়ি-ঘরেই অবস্থান করছেন। নিম্নাঞ্চলীয় এলাকা থেকে বড় দ্বীপগুলোতে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে নৌকা ভাড়া করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনেকে স্কুল, গির্জা ও অন্যান্য আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

বাহামায় তাণ্ডব চালানোর পর ডোরিয়ান দিক পরিবর্তন করে উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাবে এবং সোমবার কিংবা মঙ্গলবারের দিকে ফ্লোরিডায় সরাসরি আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।  

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম