যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের পরিকল্পনা নেই ইরানের

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪০

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা করতে হলে সেটা অবশ্যই ২০১৫ সালে করা পরমাণু চুক্তিতে ফেরা নিয়ে আলোচনা করতে হবে।  নাহলে তারা বসবেন না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের পরিকল্পনা নেই ইরানের

২০১৫ সালের জুনে ভিয়েনায় নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান) ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করে। ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে গত বছরের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বরে থেকে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে ওয়াশিংটন। মার্কিন নিষেধাজ্ঞার কারণে মারাত্মক সংকটের মুখে পড়েছে ইরানের অর্থনীতি।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের হাসান রুহানির সাক্ষাৎ হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে। বিশেষ করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ গত সপ্তাহে এক বক্তৃতায় বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রুহানি-ট্রাম্প বৈঠক হতে পারে।

তবে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও বলেছেন, তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনায় বসবে ইরান। দুই দেশের মধ্যে চলমান অচলাবস্থা কাটাতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের ইঙ্গিত দেওয়ার একদিন পর ইরানের অবস্থান ব্যাখ্যা করেন রুহানি।

তিনি ‘অভ্যন্তরীণ প্রতিরোধ’ এবং ‘সক্রিয় কূটনীতি’কে তার সরকারের মূলনীতি হিসেবে অভিহিত করে বলেন, ইসলামি বিপ্লবের শত্রুদের একথা জানা উচিত, ৩০ বছর আগে তারা যেমন ইরাকের মাধ্যমে আট বছরের যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানকে কাবু করতে পারেনি, তেমনি যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে তাতেও কোনো ফল পাওয়া যাবে না।

হাসান রুহানি বলেন, ‘মার্কিন ষড়যন্ত্রের মোকাবিলায় ইরান ধৈর্যধারণ ও প্রজ্ঞাপূর্ণ অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ইরান আন্তর্জাতিক অঙ্গনে একা হয়ে পড়েনি বরং যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে ফেলতে পেরেছে। 

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম