আসামের ৩৩ জেলায় শিগগিরই ফরেনার্স ট্রাইব্যুনাল

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৮
image

আসামের চূড়ান্ত নাগরিক তালিকায় (এনআরসি) যাদের নাম নেই তারা যাতে নাম অন্তর্ভুক্তির জন্য আপিল করতে পারেন সেই লক্ষ্যে এ রাজ্যের ৩৩টি জেলায় শিগগিরই ফরেনার্স ট্রাইব্যুনাল গঠন করা হবে। এনআরসি প্রকাশের দুই দিন পর সোমবার এ ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দেয় রাজ্য সরকার। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আসামের ৩৩ জেলায় শিগগিরই ফরেনার্স ট্রাইব্যুনাল

৩১ আগস্ট (শনিবার) স্থানীয় সময় সকাল দশটায় অনলাইন ও এনআরসি সেবাকেন্দ্রে প্রকাশিত হয় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)। এ থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। বাদ পড়া ব্যক্তিরা ফরেনার্স ট্রাইব্যুনালে আপিলের সুযোগ পেলেও তাদের মধ্যে জেঁকে বসেছে বিদেশি ঘোষিত হওয়ার শঙ্কা। বিভিন্ন দলের আইনপ্রণেতারাও অভিযোগ তুলেছে বহু প্রকৃত ভারতীয় নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন।

আসাম সরকার সোমবার বলেছে, শিগগিরই এ রাজ্যের ৩৩ জেলায় ফরেনার্স ট্রাইব্যুনাল গঠন করা হবে। এ বছরের শেষ নাগাদ আরও চার শতাধিক আধা-বিচারিক সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করা হয়। বর্তমানে আসামের ২৬টি জেলায় একশ’টি ফরেনার্স ট্রাইব্যুনাল রয়েছে। নতুন করে আরও ৫৬টি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এনআরসিতে বাদ পড়া ব্যক্তিরা যাতে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন সেই লক্ষ্যে গঠন হবে এই ফরেনার্স ট্রাইব্যুনাল। আপিলের ভিত্তিতে নতুন করে বাসিন্দাদের নাগরিকত্বের বৈধতা-অবৈধতা খতিয়ে দেখবে মনোনীত এই সংস্থাগুলো।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, চূড়ান্ত এনআরসি প্রকাশের ১২০ দিনের মধ্যে বাদ পড়াদের নতুন করে আবেদন করতে হবে।

মাঝুলি ও শিবসাগরের মতো কিছু গুরুত্বপূর্ণ জেলাতে কোনও ফরেনার্স ট্রাইব্যুনাল নেই। স্বরাষ্ট্র ও রাজনীতি বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ বলেন, ‘আমরা কিছু সাব-ডিভিশনসহ ৩৩ জেলার সবটাতে নতুন করে ২০০টি ফরেনার্স ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘জেলার ডেপুটি কমিশনাররা আবেদনের সংখ্যা কত হবে বলে আশা করছে; তার ভিত্তিতে তাদের রিকোয়েরম্যান্ট (চাহিদা) আমাদের জানাতে অনুরোধ করেছি। আগস্টে এই নতুন ২০০টি ফরেনার্স ট্রাইব্যুনাল গঠন হবে। পরবর্তী তিন মাসে আরও ২০০টি প্রস্তুত থাকবে।’

 

/এইচকে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম