তুরস্কের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৭

এসওএম-বি২ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এ ক্ষেপণাস্ত্রটি কংক্রিটের বাংকারে অনুপ্রবেশে সক্ষম। বৃহস্পতিবার দেশটির শিল্প ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মুস্তাফা ভারাঙ্ক এ পরীক্ষার কথা নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। তুরস্কের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা
টুইটারে দেওয়া পোস্টে এ পরীক্ষা সংক্রান্ত একটি ভিডিও যুক্ত করেছেন তুর্কি মন্ত্রী। এতে দেখা যায়, ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

এটিই তুরস্কের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দেশটির শিল্প ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মুস্তাফা ভারাঙ্ক বলেন, টার্কিশ সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ কাউন্সিল (টিইউবিআইটিএকে)-এর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসএজিই) এ ক্ষেপণাস্ত্রের উন্নয়নে কাজ করেছে।

রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত টিইউবিআইটিএকে তুরস্কের শীর্ষস্থানীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান।

এমন সময়ে তুরস্কের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর এলো যার মাত্র একদিন আগে দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে বাধা দেওয়ায় ক্ষমতাধর দেশগুলোর সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। গত বুধবার তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির এক অনুষ্ঠানে তিনি বলেন, আঙ্কারার নিজের পারমাণবিক অস্ত্র গড়ে তোলার ক্ষেত্রে পারমাণবিক শক্তিধর দেশগুলোর বাধা মেনে নেওয়া যায় না।

রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, পারমাণবিক ওয়্যারহেডসহ ক্ষেপণাস্ত্র রয়েছে অনেক দেশের। একটি নয়, অনেক। কিন্তু তারা বলে আমরা এটা গড়ে তুলতে পারবো না। আমি এটা মেনে নিতে পারছি না।

এরদোয়ান ইঙ্গিত দেন, ইসরায়েলের মতো একই ধরনের পারমাণবিক সুরক্ষা তিনি তুরস্কের জন্যও চান। তিনি বলেন, আমাদের পাশেই রয়েছে ইসরায়েল, প্রায় প্রতিবেশী। পারমাণবিক অস্ত্র দিয়ে অন্য দেশকে তারা ভয় দেখায়। কেউ তাদের কিছু করতে পারে না। সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম