ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৪

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরান আইএইএ-কে পুরোপুরি সহযোগিতা করছে না এবং দেশটির পক্ষ থেকে গোপনে পারমাণবিক তৎপরতা চালানোর আশঙ্কা রয়েছে। তবে ওয়াশিংটন ইরানকে এ সক্ষমতা অর্জন করতে দেবে না। মঙ্গলবার টুইটারে দেওয়া পোস্টে নিজ দেশে এমন অবস্থানের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মাইক পম্পেও
এমন সময়ে পম্পেও এ টুইট করলেন যার মাত্র একদিন আগে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুলেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরান একটি গোপন স্থাপনায় পরমাণু অস্ত্র বানাচ্ছিল। কিন্তু ইসরায়েলি গুপ্তচররা বিষয়টি টের পাওয়ার পর তেহরান ওই স্থাপনা ধ্বংস করে ফেলেছে।

নিজের বক্তব্যের সমর্থনে দুইটি স্যাটেলাইট ছবি তুলে ধরেন নেতানিয়াহু। এরমধ্যে প্রথম ছবি গত মার্চে নেওয়া, যেখানে অক্ষত কিছু স্থাপনা দেখা গেছে। দ্বিতীয়টি গত আগস্টে নেওয়া, যেখানে ওই স্থাপনাগুলোর ধ্বংসাবশেষ দেখা যায়।

নেতানিয়াহুর অভিযোগ অবশ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। এদিকে ইরান সফর শেষে ভিয়েনায় ফিরে আইএইএ-কে সহায়তার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংস্থাটির ভারপ্রাপ্ত মহাপরিচালক করনেল ফেরুতা। ইরান সফরের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, এ সফরে দেশটির কর্মকর্তাদের সঙ্গে তার ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে।

তিনি বলেন, ইরানে তার সংস্থার পর্যবেক্ষকরা বর্তমানে কঠোরতম পরিদর্শনের কাজে নিযুক্ত রয়েছেন। পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলার ব্যাপারে ইরানের প্রতি তার সংস্থা যে আহ্বান জানিয়েছে তার অর্থ এই নয় যে, ইরান আইএইএ-কে সহযোগিতা করছে না। সূত্র: পার্স টুডে, ফ্রান্স ২৪।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম