কাবুলে মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলা

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৬

কাবুলে মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলা চালানো হয়েছে। ৯/১১-এর ১৮তম বার্ষিকীতে ১১ সেপ্টেম্বর বুধবার ভোরে এ হামলা চালানো হয়। এ সময় দূতাবাস ভবনের বাইরে বিকট আওয়াজে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধোঁয়ায় ছেয়ে যায় পুরো দূতাবাস চত্বর। দৃশ্যত মার্কিন দূতাবাসকে লক্ষ্যবস্তুতে পরিণত করেই এ হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। কাবুলে মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিলের পর এটিই কাবুলে প্রথম বড় ধরনের হামলা। আফগানিস্তানে নিযুক্ত মার্কিন দূতাবাসের এক কর্মী বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন।

এর আগে গত সপ্তাহে দুই গাড়িবোমা বিস্ফোরণে দুই ন্যাটো সদস্যসহ অনেকে নিহত হন।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। সেদিন টুইন টাওয়ার ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চালানো হামলায় নিহত হন ২ হাজার ৯৯৭ জন। আহত হন ছয় হাজারেরও বেশি মানুষ। ওই হামলার জন্য বরাবরই আল কায়েদাকে দায়ী করে আসছে ওয়াশিংটন।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম