গৃহবন্দি অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৫

ভারতের  অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং তার তেলুগু দেশম পার্টির একাধিক নেতাকে গৃহবন্দি করে রেখেছে স্থানীয় সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি  সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে যেন অংশ নিতে না পারে সেজন্যই তাদের বন্দি করে রাখা হয়েছে।

অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির বিরুদ্ধে হিংসার রাজনীতি এবং বিরোধীদের ভয় দেখানোর মতো অভিযোগ করেছেন চন্দ্রবাবু নাইডু। সরকারে বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদের পরিকল্পনা ছিলো তেলেগু দেশম পার্টির। আর সেই পরিকল্পনা ভেস্তে দিতেই চন্দ্রবাবু নাইডু ও তাঁর ছেলে সহ বেশ কয়েকজন টিডিপি নেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নাইডুর দলের নেতারা অভিযোগ করেছেন যে, সরকার পক্ষের হিংসার রাজনীতির বলি হয়েছেন কমপক্ষে ৮ জন নেতা। তাদের দলের অন্যান্য নেতা-কর্মীদেরও লাগাতার হুমকি দেওয়া হচ্ছে।

চন্দ্রবাবু নাইডু বলেন, ‘গণতন্ত্রের জন্য এটি একটি অন্ধকারতম দিন।’ প্রতিবাদে বুধবার রাত ৮টা পর্যন্ত অনশনে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অন্যদিকে বসে নেই রেড্ডির দলও। চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকার যে হিংসার রাজনীতি করেছিল তা তুলে ধরতে পাল্টা পদযাত্রার পরিকল্পনাও করেছে তারা।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম