তুরস্কে বোমা হামলায় নিহত ৭, আহত ১০

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০০

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক গাড়িতে বোমা হামলায় অন্তত সাত জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন। ওই গাড়িটি গ্রামবাসীদের নিয়ে যাচ্ছিলো। রাস্তায় থাকা বোমা বিস্ফোরণে গাড়িটি বিস্ফোরিত হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

তুরস্ক

গভর্নর দফতর থেকে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টার দিকে কুল জেলায় এ হামলার ঘটনা ঘটে। সরকারের দাবি, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে )-এর সদস্যরা এই হামলা চালিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

৩০ বছরেরও বেশি সময় ধরে তুরস্কের সঙ্গে বিরোধ চলছে পিকেকের। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছে। দুই পক্ষের এই বিরোধে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৪০ হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম