আফগান সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে ৪ পাকিস্তানি সেনা নিহত

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:১২
image

আফগান সীমান্তের কাছে পৃথক দুই স্থানে সন্ত্রাসীদের গুলিতে চার পাকিস্তানি সেনা নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, দেশটির উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় এক সেনা ও আফগান সীমান্তে বেড়া নির্মাণের সময় সন্ত্রাসীদের হামলায় তিন সেনা নিহত হয়েছেন। আফগান সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে ৪ পাকিস্তানি সেনা নিহত

আইএসপিআর জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত আব্বা খেল এলাকায় প্রথম হামলা হয়। সেখানে একটি নিয়মিত সেনা টহল দলের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলায় মারা যান ২৩ বছর বয়সী সিপাহী আক্তার হোসেন। এ সময় পাক সেনাদের পাল্টা গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয় বলে জানায় তারা।

অন্য ঘটনায় আফগান সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের সময় পাক সেনাদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হন। নিহতরা হলেন: ল্যান্স নায়েক আমিন আফ্রিদি, ল্যান্স নায়েক সোয়েব সোয়াতি ও সেপাহি কাসিফ আলি।

গুলি চালানোর ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত আফগান দূতকে রবিবার তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত মাসে আফগানিস্তানকে সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের আস্তানা নির্মূল করার প্রতিশ্রুতি পূরণ করতে তাগিদ দিয়েছিল ইসলামাবাদ।

খায়বার-পাখতুনখোয়া প্রদেশে গত কয়েক বছর ধরে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে। তার পরেও সেখানে মাঝেমধ্যেই সশন্ত্র গোষ্ঠী ছোটখাটো হামলা চালায়। গত দুই মাসেরও কম সময়ের মধ্যে সশস্ত্র হামলায় ১০ পাকিস্তানি সেনা কর্মকর্তা নিহত হয়েছে। এদের মধ্যে ছয় জন আফগান সীমান্তে ও চার জন বেলুচিস্তানে নিহত হয়।

/এইচকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক