মমতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরামর্শ বিজেপি নেতার

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৭
image

আসামের জাতীয় নাগরিকপঞ্জীর (এনআরসি) বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাতে ক্ষিপ্ত বিজেপি নেতারা। শনিবার উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং  দাবি করেছেন, মমতা বাংলাদেশিদের নিয়ে রাজনীতি করছেন।  তিনি বলেছেন, মমতা যদি বাংলাদেশিদের সমর্থন নিয়েই রাজনীতি করতে চান তবে তার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করা উচিত।  

মমতা বন্দ্যোপাধ্যায় ৩১ আগস্ট (শনিবার) স্থানীয় সময় সকাল দশটায় অনলাইন ও এনআরসি সেবাকেন্দ্রে প্রকাশিত হয় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)। এ থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। বাদ পড়া ব্যক্তিরা ফরেনার্স ট্রাইব্যুনালে আপিলের সুযোগ পেলেও তাদের মধ্যে জেঁকে বসেছে বিদেশি ঘোষিত হওয়ার শঙ্কা। বিভিন্ন দলের আইনপ্রণেতারাও অভিযোগ তুলেছে বহু প্রকৃত ভারতীয় নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন।

সদ্য সমাপ্ত নাগরিক তালিকার বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে আসামের মতো এনআরসি হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। পাল্টা বক্তব্যে পশ্চিমবঙ্গেও এনআরসি চালু করার হুমকি দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। এরপর বিজেপির সরকারের সে হুমকির প্রতিবাদে রাজপথে নামেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কলকাতার সিঁথি থেকে শ্যামবাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তিনি।

এনআরসি ইস্যুতে মমতার এই পদক্ষেপকে মোটেই ভালোভাবে নেননি বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের স্থান করে দিতে মমতা এনআরসি’র বিরোধিতা করছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিজেপির এই নেতা মমতাকে উদ্দেশ্য করে সাংবাদিকদের বলেন, ‘পশ্চিমবঙ্গেও এনআরসি প্রয়োগ করা হবে। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশিদের ধরে রাখতে চান তবে তার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করা উচিত।’

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম