ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার তুরস্কের

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০০

ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তুরস্ক। রবিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু নিজ দেশের এমন অবস্থানের কথা জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। মেভলুত কাভুসোগলু
সৌদি আরবের জেদ্দায় ওআইসির জরুরি বৈঠক শেষে ফিলিস্তিন ইস্যুতে নিজ দেশের অবস্থান তুলে ধরেন তুর্কি মন্ত্রী। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জর্ডান উপত্যকা ও ডেড সি (মৃত সাগর) দখলের যে হুঁশিয়ারি দিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে এ বৈঠকের আয়োজন করা হয়।

আগামী ১৭ সেপ্টেম্বর ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে বিজয়ী হলে জর্ডান উপত্যকা ও ডেড সি (মৃত সাগর) দখলে নেওয়ার অঙ্গীকার করেছেন নেতানিয়াহু। তবে শুরু থেকেই নেতানিয়াহুর এমন পরিকল্পনার ঘোর সমালোচক আঙ্কারা।

টুইটারে দেওয়া এক পোস্টে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ যারা আমাদের বক্তব্যে অস্বস্তি বোধ করে; তারাই আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের ওপর নির্মম ও নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। পুরো দুনিয়ার সামনে তারা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছে। এমনকি তারা নির্লজ্জভাবে আমাদের প্রেসিডেন্টকেও আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু তুরস্ক শেষ পর্যন্ত ফিলিস্তিনের পাশেই থাকবে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি