এবার হরিয়ানাতেও এনআরসির ঘোষণা

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৩
image

আসামের ধারাবাহিকতায় এবার ভারতের হরিয়ানা রাজ্যেও নাগরিক তালিকা (এনআরসি) প্রণয়নের ঘোষণা দেওয়া হয়েছে।  রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এই ঘোষণা দিয়েছেন। তবে পরিকল্পনার ব্যাপারে মুখ্যমন্ত্রী বিস্তারিত কিছু বলেননি। এমনকি কবে নাগাদ এনআরসি হবে, সে বিষয়েও তিনি মুখ খোলেননি।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর

হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার দায়িত্বপালন করছেন মনোহরলাল খট্টর। রাজ্যে আসন্ন বিধানসভা ভোট উপলক্ষে বিজেপি আয়োজিত জমসম্পর্ক কর্মসূচিতে রবিবার তিনি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এদের মধ্যে রয়েছেন রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বিচারপতি এইচ এস ভল্লা এবং প্রাক্তন নৌ সেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা।

পরে পাঁচকুলায় ১৬ নং সেক্টরে ভল্লার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে খট্টর বলেন, “রাজ্য মানবাধিকার কমিশনের সভাপতিত্ব ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন ভল্লা। এখন তিনি এনআরসি নিয়ে কাজ করছেন। আমিও ওঁকে বলেছি যে আমরা এখানে এনআরসি লাগু করব এবং কীভাবে লাগু করা যায়, সে ব্যাপারে ওঁর সাহায্যও চেয়েছি। তিনি প্রস্তাব দিয়েছেন হরিয়ানার একটি আইন কমিশন থাকা উচিত। আমরা এ বিষয়টি নিয়ে পর্যালোচনা করে দেখব এবং রাজ্যের মানুষ যদি তার দ্বারা উপকৃত হন, তাহলে আমরা রাজ্যে আইন কমিশন স্থাপনও করব।”

আগামী অক্টোবরে হরিয়ানায় বিধানসভা ভোট। তার আগে রাজ্যজুড়ে ‘মহা সম্পর্ক অভিযানে’ নেমেছে বিজেপি। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন বিজেপি নেতারা। বাদ যাচ্ছেন না সেলিব্রিটি থেকে নাগরিক সমাজের বিশিষ্টজনেরা। এরই অংশ হিসেবে এদিন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী খট্টর।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম