৪৮ ঘণ্টার মধ্যে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৯

৪৮ ঘণ্টার মধ্যে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি আরবে তেলখনিতে হামলায় জড়িত থাকার অভিযোগে ইরানের ওপর এই নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন তারা।

৪৮ ঘণ্টার মধ্যে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। যুক্তরাষ্ট্রের তরফে স্যাটেলাইট ছবি প্রকাশ করে হামলার নেপথ্যে ইরান জড়িত রয়েছে বলে দাবি করে। হামলার পর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথিরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এই হামলার পেছনে ইরানকে দায়ী করে আসছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

লস অ্যাঞ্জেলেসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরানের ওপর খুবই বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। এর আগে এক টুইটে তিনি জানিয়েছিলেন অর্থমন্ত্রী স্টিভেন নুচিনকে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বাড়ানোর ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন তিনি।

সামরিক অভিযান চালানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সব পথই খোলা রয়েছে। তিনি বলেন, ‘চূড়ান্ত পদক্ষেপের সম্ভাবনা তো আছেই। তার আগেও অনেক কিছু করার আছে।’ চূড়ান্ত পদক্ষেপ বলতে তিনি যুদ্ধকে বুঝিয়েছেন বলে জানান।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, তেল খনিতে হামলা আসলে ইরানের যুদ্ধ অভিযানেরই শামিল।

এখনও ইরানের পক্ষ থেকে কোনও বক্তব্য দেওয়া হয়নি। তবে এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাব দেয় তেহরান। তারা জানায়. যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনও সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাবের মুখে পড়তে হবে তাদের।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম