শি জিনপিং-এর প্রতি আনুগত্যের পরীক্ষা দিতে হবে চীনা সাংবাদিকদের

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪১

আগামী দিনে চীনের সাংবাদিকদের কাজে যোগ দেওয়ার আগে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এতে তাদের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মতাদর্শ নিয়ে বোঝাপড়া পরীক্ষা করা হবে। গত মাসে বেশ কয়েকটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে পাঠানো চীনের সংবাদমাধ্যম নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নোটিশে এই পরীক্ষার কথা জানানো হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, সাংবাদিকদের অনুমোদন নবায়ন করতে হলে ‘স্ট্রাডি শি’ নামে একটি অ্যাপের ওপর সাংবাদিকদের পরীক্ষা দিতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, অনেকেই বিশ্বাস করেন খুব তাড়াতাড়ি এই নিয়ম চীনের সব সাংবাদিকদের জন্য প্রযোজ্য হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

২০১৭ সালের অক্টোবরে প্রেসিডেন্ট শি জিনপিং-এর চিন্তাকে দলীয় গঠনতন্ত্রে অন্তর্ভূক্ত করার প্রস্তাব অনুমোদন করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। আধুনিক চীনের রূপকার হিসেবে স্বীকৃত মাও সে তুং-এর পর শি জিনপিং হলেন দ্বিতীয় ব্যক্তি, ক্ষমতাসীন থাকা অবস্থায় যার চিন্তা দলীয় গঠনতন্ত্রে মতাদর্শের মর্যাদা পেল। মতাদর্শের মর্যাদা পাওয়ায় মাও-এর মতবাদ যেমন মাওবাদ হিসেবে বিবেচিত হয়, শি’র চিন্তাধারাও বিবেচিত হচ্ছে শি-বাদ হিসেবে। এর বিরুদ্ধে যে কোনও চ্যালেঞ্জ এখন থেকে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধের অবস্থান বলে বিবেচিত হচ্ছে।

শি জিনপিং-এর চিন্তাধারা নিয়ে এ বছরের শুরুতে চালু হয় নতুন অ্যাপ ‘স্ট্রাডি শি’। এই অ্যাপ থেকেই সাংবাদিকদের পরীক্ষা নেওয়া হবে বলে চীনের সংবাদমাধ্যম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নোটিশে জানানো হয়েছে।

চীনের অন্তত তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকেরা গার্ডিয়ানকে জানিয়েছে, তাদের প্রতিষ্ঠান ওই অ্যাপে রেজিস্ট্রেশন করার অনানুষ্ঠানিক নোটিশ পেয়েছে। সানদং প্রদেশের একটি সম্প্রচারমাধ্যমের সাংবাদিক বলেন, ‘উচু সারি থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত কেউ এর থেকে বাঁচতে পারবে বলে আমার বিশ্বাস হয় না’।

অক্টোবরে শুরু হতে যাওয়া এই পরীক্ষা পাঁচটি অংশে বিভক্ত হবে। এর মধ্যে দুটি থাকবে নতুন যুগে শি জিনপিং-এর সমাজতান্ত্রিক শিক্ষা এবং প্রপাগান্ডা বিষয়ে শি-এর গুরুত্বপূর্ণ চিন্তা।

সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে কম মুক্ত দেশগুলোর একটি চীন। রিপোটার্স উইদাউট বর্ডারস এর সাম্প্রতিক তালিকায় ১৮০টি দেশের তালিকায় চীনের অবস্থান ১৭৭-এ।

চীনা সাংবাদিকদের কাছে আগেও আনুগত্যের দাবি তুলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ২০১৬ সালে তিনটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিষ্ঠানের সাংবাদিকদের প্রপাগান্ডা ফ্রন্টের সদস্য আখ্যা দিয়ে তিনি বলেন, তাদেরকে অবশ্যই পার্টিকে নিজেদের পরিবার বলে বিবেচনা করতে হবে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম