ইরানে আটক পশ্চিমা ড্রোনের প্রদর্শনী

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৫

ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় আটক পশ্চিমা ড্রোনের এক প্রদর্শনীর আয়োজন করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর এ আয়োজনে মূলত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ড্রোন প্রদর্শন করা হয়। শনিবার তেহরানে আয়োজিত এ প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল ব্রিটিশ পাইলটবিহীন বিমান বা ড্রোন ‘ফিনিক্স’। আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশন ড্রোনটি আটক করেছিল। ইরানে আটক পশ্চিমা ড্রোনের প্রদর্শনী
যে কোনও আবহাওয়ায় দিবারাত্রির যে কোনও সময় শত্রুর অবস্থানে হামলা চালানোর কাজে ব্রিটিশ ড্রোন ‘ফিনিক্স’ ব্যবহার করা যায়। শত্রু  বাহিনী বা দেশের ওপর গোয়েন্দা নজরদারি এমনকি আকাশে উড্ডীয়মান বিমান নিয়ন্ত্রণের কাজেও এটি ব্যবহার করা যায়। ৫ দশমিক ৬ মিটার লম্বা ডানাবিশিষ্ট এই ড্রোন ঘণ্টায় সর্বোচ্চ ১৬৬ কিলোমিটার বেগে চলতে সক্ষম। এটি টানা পাঁচ ঘণ্টা আকাশে উড়তে পারে।

আইআরজিসি-র প্রদর্শনীতে স্থান পাওয়া একটি মার্কিন ড্রোনের নাম ‘অ্যারোসন্ড এইচকিউ’। ভূমির অবস্থান থেকে সোজা ওপরের দিকে উড়ে যেতে সক্ষম এই ড্রোন ইলেকট্রনিক যুদ্ধে ব্যবহার করা হয়। দিবারাত্রির যে কোনও সময় শত্রুর অবস্থানে গুপ্তচরবৃত্তির কাজেও এটি ব্যবহৃত হয়।

শনিবারের প্রদর্শীতে আমেরিকায় তৈরি ‘ডেজার্ট হক’ নামের আরেকটি ড্রোন প্রদর্শন করা হয়।  ০ দশমিক ৮৬ মিটার লম্বা এবং ৩ দশমিক ২ কেজি ওজনের এই ড্রোন একটি ইলেকট্রিক ইঞ্জিনের সাহায্যে প্রায় এক ঘণ্টা আকাশে উড়তে পারে।

ইরান এর আগে একাধিক বার ঘোষণা করেছে তাদের হাতে আটক শত্রু বাহিনীর যে কোনও ড্রোনের ওপর রিভার্স ইঞ্জিনিয়ারিং চালিয়ে তারা এগুলোর প্রযুক্তি রপ্ত করতে সক্ষম হয়েছে।

গত জুনে ইরানের হরমুজগান প্রদেশের আকাশসীমায় একটি মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করে আইআরজিসি। অবশ্য এই ড্রোনটিকে অক্ষত অবস্থায় নামাতে পারেনি তেহরান। তবে ২০১৫ সালে আফগানিস্তান থেকে উড়ে যাওয়া একটি মার্কিন ‘আরকিউ-১৭০ সেন্টিনেল’ ড্রোন অক্ষত অবস্থায় নামিয়ে এনেছিল তেহরান। ড্রোনটি ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর দেশটির বিশেষজ্ঞরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ নিয়ে এটিকে নির্বিঘ্নে মাটিতে নামিয়ে আনেন। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম