যুক্তরাষ্ট্রের উচিত ইরানের সঙ্গে ফের আলোচনা শুরু করা: ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৭

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর উচিত ইরানের সঙ্গে ফের আলোচনা শুরু করা। আমার বিশ্বাস শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন সাহস ও সদিচ্ছা। যুক্তরাষ্ট্র, ইরান এবং তেহরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর জন্য এই সৎ সাহস গুরুত্বপূর্ণ। কেননা অলৌকিকভাবে কিছু ঘটে যাবে; এমনটা আমি বিশ্বাস করি না। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের উচিত ইরানের সঙ্গে ফের আলোচনা শুরু করা: ম্যাক্রোঁ
বিশেষ করে সৌদি তেল স্থাপনায় হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলোকে তেহরানের সঙ্গে ফের আলোচনায় বসার তাগিদ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করলেও এ ঘটনায় তেহরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। যুক্তরাষ্ট্রের তরফে স্যাটেলাইট ছবি প্রকাশ করে হামলার নেপথ্যে ইরান জড়িত রয়েছে বলে দাবি করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান।

যুক্তরাষ্ট্রের ধারাবাহিকতায় পরে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির যৌথ বিবৃতিতেও সৌদি তেল স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করা হয়। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের এক বৈঠকের পর ওই যৌথ বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, আমাদের কাছে এটা পরিস্কার যে, সৌদি তেল স্থাপনায় হামলার দায় ইরানের। অন্য কোনও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা নেই।

২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়, আলোচনা শুরুর আগে তেহরানকে তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এরমধ্যেই মঙ্গলবার জাতিসংঘে দেওয়া ভাষণে পশ্চিমা দেশগুলোকেও আলোচনার তাগিদ দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম