ইরান থেকে তেল কেনায় চীনের ছয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০২
image

ইরান থেকে তেল কেনার জন্য চীনের কসকো শিপিং কর্পোরেশন লিমিটেডসহ ছয়টি কোম্পানি ও কয়েকজন ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এ সব কোম্পানি ও ব্যক্তি দেশটির নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেন। সংবাদমাধ্যম ভয়েস অব অ্যামেরিকার এক প্রতিবেদনে বলা হয়, বুধবার নিউ ইয়র্কে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওই নিষেধাজ্ঞার কথা জানান।

ইরান থেকে তেল কেনায় চীনের ছয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চলতি মাসের ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হামলার জন্য ইরানকে দায়ী করেন। যুক্তরাষ্ট্রের তরফে স্যাটেলাইট ছবি প্রকাশ করে হামলার নেপথ্যে ইরান জড়িত রয়েছে বলে দাবি করে। হামলার পর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথিরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র ওই হামলার পেছনে ইরানকে দায়ী করে আসছে। যদিও ওই অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। এরপরই ইরানের ওপর সর্বোচ্চ চাপের প্রয়োগের অংশ হিসেবে দেশটির ন্যাশনাল ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ওই সব  (চীনা) কোম্পানির নির্বাহী প্রধানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি। নিষেধাজ্ঞার নীতি লঙ্ঘনের জন্য আমরা আবারও নিষেধাজ্ঞা আরোপ করবো।’

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ওই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে। এর আগে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার পর লস অ্যাঞ্জেলেসে সাংবাদিকদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের ওপর বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি।’ এর আগে এক টুইটে তিনি জানিয়েছিলেন অর্থমন্ত্রী স্টিভেন নুচিনকে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বাড়ানোর ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চীনের পাঁচ ব্যক্তি এবং ছয়টি প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার মধ্যে কসকো শিপিং কর্পোরেশনের দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে ওই পদক্ষেপ নেয় দেশটি।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনের অবকাশে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘আমরা চীনসহ সবাইকে বলছি তাদের জেনে রাখা উচিত যে- নিষেধাজ্ঞা লঙ্ঘন করলেই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

তিনি বলেন, ‘ইরান যতোই চাপ কমানোর চেষ্টা করবে তাদের ওপর আমরা ততোই নিষেধাজ্ঞা আরোপ করবো। বিশ্বের বিভিন্ন দেশ এবং কোম্পানিকে এ কথা বোঝানোর চেষ্টা জোরদার করবো যে,  কেউ যদি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে সম্পর্ক রাখে তাহলে কী ধরনের ঝুঁকির মুখে পড়তে হবে এবং তারা যদি আমাদের এই সতর্কবার্তা উপেক্ষা করে তাহলে তারা শাস্তির মুখে পড়বে।’

নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে সব কোম্পানির ওপর, সেগুলো হলো: কসকো শিপিং ট্যাংকার (ডালিয়ান) কোম্পানি, কসকো শিপিং ট্যাংকার (ডালিয়ান) সিম্যান, চায়না কনকোর্ড পেট্রোলিয়াম কোম্পানি, কুনলুন শিপিং কোম্পানি লিমিটেড, কুনলুন হোল্ডিং কোম্পানি লিমিটেড এবং পেগাসুস ৮৮ লিমিটেড। তবে কসকো গ্রুপের মূল প্রতিষ্ঠান শিপ ম্যানেজমেন্ট কোম্পানি নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে না। সূত্র : পার্সটুডে, ভয়েস অব অ্যামেরিকা।

/এইচকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক