প্রথমবারের মতো ভ্রমণ ভিসা দিচ্ছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:২৫

প্রচলিত ধারা ভেঙে প্রথমবারের মতো পর্যটকদের জন্য দুয়ার খুলে দিচ্ছে সৌদি আরব। শুক্রবার দেশটির সরকার জানায়, প্রথমবারের মতো ভ্রমণ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

প্রথমবারের মতো ভ্রমণ ভিসা দিচ্ছে সৌদি আরব

বিগত বছরগুলোতে আন্তর্জাতিক বাজারে যেভাবে তেলের দাম পড়ে গেছে, তা বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী এই দেশটির শাসকদের বাধ্য করছে পরিবর্তনের গতি বাড়াতে। ফলে সৌদি আরবের আয় কমে গেছে অর্ধেক। নতুন অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের এখন অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। ২০১৭ সালে নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংস্কারের ঘোষণা দেন। ১৯৭০ দশকে সৌদি আরবে সিনেমাহল থাকলেও পরবর্তীতে সেগুলো বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ২০১৮ সালে সেই সিনেমা হলও খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পর্যটন থেকে এখন সৌদি আরব আয়ের চেষ্টা করছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০৩০ সালের মধ্যে সংস্কার ঘোষণা দিয়েছেন। সপ্তাহ দুয়েক আগেই ড্রোন হামলায় সৌদি আরবের বড় দুটি তেল স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাদের তেল উৎপাদন নেমে আসে অর্ধেকে। বিশ্ববাজারেও বেড়ে যায় তেলের দাম। ধারণা করা হচ্ছে তেল বাণিজ্যের ওপর থেকে নির্ভরশীলতা কমাতেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

পর্যটন প্রধান আহমেদ আল খতিব বলেন, আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি আরবকে উন্মুক্ত করা আমাদের দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত।পর্যটকরা আমাদের সম্পদ দেখে চমকে যাবেন। ইউনেস্কো স্বীকৃত পাঁচটি হেরিটেজ রয়েছে আমাদের।’

শনিবার থেকে বিশ্বের ৪৯টি দেশের নাগরিকদের জন্য অনলাইনে ভ্রমণ আবেদন গ্রহণ শুরু হবে। খতিব বলেন, নারী পর্যটকদের জন্যও তারা পোশাকের ওপর বিধিনিষেধ শিথিল করবো। তবে তাদের অবশ্যই ‘মার্জিত পোশাক’ পরতে হবে। 

সৌদি আরবে রক্ষণশীল ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণ এতটাই কঠোর যে সেখান পরিবর্তনের গতি খুবই ধীর। কিন্তু বিগত বছরগুলোতে আন্তর্জাতিক বাজারে যেভাবে তেলের দাম পড়ে গেছে, তা বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী এই দেশটির শাসকদের বাধ্য করছে পরিবর্তনের গতি বাড়াতে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম