গ্রেটা থানবার্গের সঙ্গে মিছিলে যোগ দিচ্ছেন ট্রুডো

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫০

বিশ্বজুড়ে লাখো শিশুর কণ্ঠে জোরালো হওয়া জলবায়ু আন্দোলনের ডাক দেওয়া সেই কিশোরী গ্রেটা থানবার্গের সঙ্গে মিছিলে যোগ দেওয়ার ঘোষণা দিযেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, তরুণরা দারুণ কাজ করেছে। কানাডাসহ সারাবিশ্বেই তাদের জলবায়ু নিয়ে অবস্থান ছিলো চোখে পড়ার মতো।

গ্রেটা থানবার্গের সঙ্গে মিছিলে যোগ দিচ্ছেন ট্রুডো

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজনীতিবিদদের ভূমিকা নিতে বাধ্য করতে এক বছর আগে সুইডেনের স্কুল শিক্ষার্থী গ্রিতা থানবার্গ শুরু করেন তরুণদের আন্দোলন। গত বছর বিশ্বজুড়ে স্কুলে ধর্মঘট পালনের পর বড়দেরও তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তার সেই আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিশ্বের বিভিন্ন শহরে জড়ো হয় লাখ লাখ মানুষ। তারা ওই আন্দোলনে সংহতি প্রকাশ করেন।

এবার সেখানে সংহতি জানিয়ে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রুডোও। তিনি জানান, হাজার হাজার কানাডীয়র সঙ্গে তিনি যোগ দিচ্ছেন। অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

২১ অক্টোবর কানাডায় জাতীয় নির্বাচন। সেখানে ট্রুডো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। তার প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ নেতা অ্যান্ড্রু স্কিরও অন্যকোথাও তার প্রচারণা চালাবেন।  

জলবায়ু পরিবর্তন রোধে রাজনীতিবিদদের ভূমিকা নিতে বাধ্য করতে বিশ্বজুড়ে আন্দোলনের ডাক দেওয়া সুইডিশ পরিবেশকর্মী থানবার্গ জাতিসংঘে বিশ্বনেতাদের কঠোর সমালোচনা করেছেন। স্পষ্টভাবে তিনি বলেছেন, ‘আপনারা আমাদের ব্যর্থ করে দিচ্ছেন, কিন্তু তরুণেরা আপনাদের বিশ্বাসঘাতকতা বুঝতে শুরু করেছে। সমস্ত ভবিষ্যত প্রজন্মের দৃষ্টি আপনাদের দিকে আর আপনারা যদি আমাদের ব্যর্থ করে দিতে চান, আমি বলছি, আমরা আপনাদের কখনোই ক্ষমা করবো না’।

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে সপ্তাহব্যাপী আন্দোলন শুরু হয়। ২৭ সেপ্টেম্বর এই আন্দোলন শেষ হওয়ার কথা। এ উপলক্ষে বিভিন্ন দেশের স্থানীয় ও আন্তর্জাতিক পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনগুলো অনুষ্ঠানের আয়োজন করেছে। যোগ দেওয়া আন্দোলনকর্মীদের বেশিরভাগই হবেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্বের পাঁচ হাজারেরও বেশি স্থানে এই আন্দোলন অনুষ্ঠিত হয়। যোগ দেয় লাখ লাখ শিক্ষার্থী।

/এমএইচ/
সম্পর্কিত
‘অরা ফার্মিং’: ভিডিও গেম অনুপ্রাণিত যে নতুন ক্রেজে মেতেছে লাতিন আমেরিকা
হেগসেথের একচ্ছত্র নিয়ন্ত্রণে পেন্টাগনে চরম বিশৃঙ্খলা
৭১ বার আছাড় খেয়েও থামেননি: ৯১ বছর বয়সে রেকর্ড গড়ে পাহাড় জয়
সর্বশেষ খবর
রুশ দোকানে রোবটকে মানুষের ধাক্কার পর যা ঘটলো
রুশ দোকানে রোবটকে মানুষের ধাক্কার পর যা ঘটলো
পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া
বাঁধের ২২৫০ ব্লক লুট করে কেউ রেখেছেন গোয়ালঘরে, কেউ বানিয়েছেন সিঁড়ি
বাঁধের ২২৫০ ব্লক লুট করে কেউ রেখেছেন গোয়ালঘরে, কেউ বানিয়েছেন সিঁড়ি
সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে উত্তাপ
সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে উত্তাপ
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা