ফের উত্তপ্ত কাশ্মির, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৮

ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত অধিকৃত কাশ্মির উপত্যকা। শনিবার দিনভর অঞ্চলটিতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এদিন উপত্যকার একাধিক স্থানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় অন্তত তিন বিদ্রোহী। বিদ্রোহীদের গুলিতে ভারতীয় বাহিনীর এক সদস্যও নিহত হয়েছে। ফের উত্তপ্ত কাশ্মির, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩
এনডিটিভি জানিয়েছে, শনিবার সকালে জম্মু-কাশ্মিরে দুইটি এনকাউন্টার এবং একটি গ্রেনেড হামলার খবর পাওয়া যায়। রামবান জেলার বাটোতে ভারতের সামরিক পোশাক পরিহিত দুই বিদ্রোহী জঙ্গি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস থামানোর চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে চালক বাসের গতি বাড়িয়ে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনী গিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। একজন প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে ওই সময় অন্তত দুইটি বিস্ফোরণের আওয়াজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে টানা বৃষ্টিপাতের কারণে নিরাপত্তা বাহিনীর পক্ষেও অভিযান চালানো কঠিন হয়ে পড়ে।

নিরাপত্তা বাহিনী সূত্রের দাবি, পাঁচ বিদ্রোহী একটি বাড়িতে ঢুকে সেটির নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। বাড়িতে প্রবেশের আগে তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। তবে শেষ পর্যন্ত বাড়িটি বিদ্রোহীদের কাছ থেকে মুক্ত করতে সক্ষম হয় ভারতীয় বাহিনী।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে গেন্ডারবলে। সেখানে জওয়ানদের গুলিতে দুই থেকে তিন বিদ্রোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সেনাবাহিনী বা পুলিশ এ বিষয়ে এখনও বিস্তারিত জানাতে পারেনি।

তৃতীয় ঘটনাটি ঘটেছে শ্রীনগরে। জানা গেছে, সেখানে বিদ্রোহীরা জনবহুল এলাকার আশেপাশে একটি গ্রেনেড ছোঁড়ে। ওই গ্রেনেড হামলায় কেউ আহত হয়নি। নিষেধাজ্ঞা জারি থাকায় রাস্তায় খুব কম লোক ছিল। তাই বড় কোনও ক্ষয়ক্ষতির হাত থেকে নিস্তার পাওয়া গেছে।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী