সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩
image

সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ বিশ্বের ৪৫তম শক্তিশালী দেশে রূপান্তরিত হয়েছে বলে এক জরিপকারী সংস্থার পরিসংখ্যান থেকে জানা গেছে। গ্লোবাল ফায়ার পাওয়ার নামের ওই জরিপ প্রতিষ্ঠান ২০১৯ সালে বিশ্বের ১৩৭টি দেশের সামরিক শক্তি পর্যালোচনা করে এই পরিসংখ্যান দিয়েছে। ২০১৮ সালে একই সংস্থার র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৫৬তম। সেই হিসেবে এবারের পরিসংখ্যানে ১১ ধাপ এগিয়েছে ঢাকা।

সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ

গ্লোবাল ফায়ার পাওয়ার-জিএফপি তার প্রতিবেদনে জানিয়েছে, এই শক্তির জরিপে কোনও দেশের পরমাণু শক্তির বিষয়টি ধর্তব্যে নেওয়া হয়নি। তবে স্বীকৃত ও সন্দেহভাজন পরমাণু শক্তিধর দেশগুলোকে বিশেষ বিবেচনায় রাখা হয়েছে। সামরিক সক্ষমতার পাশাপাশি এই জরিপে প্রাধান্য পেয়েছে ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যার দিকগুলো। এছাড়া দেশগুলোর সামরিক সরঞ্জাম কতটা বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেয়া হয়েছে।

৫৫টি মাপকাঠির ভিত্তিতে এই সামরিক শক্তিমত্তার সূচকে স্কোর দেওয়া হয়েছে। বাংলাদেশ ০.৭১৫৬ শক্তিসূচক নিয়ে ৪৫তম অবস্থানে রয়েছে। ০.০৬১৫ শক্তিসূচক নিয়ে প্রথম যুক্তরাষ্ট্র। ০.০৬৩৯ শক্তিসূচক নিয়ে দ্বিতীয় রাশিয়া। আর তৃতীয় চীনের শক্তিসূচক ০.০৬৭৩। ভারত ০.১০৬৫ শক্তিসূচক নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম