৬০ বছর পর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে বই ফেরত দিলেন এক শিক্ষার্থী

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৩
image

৬০ বছর পর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে সংগ্রহ করা একটি বই ফিরিয়ে দিয়েছেন ওই প্রতিষ্ঠানের সাবেক একজন শিক্ষার্থী। ‘কালচার এন্ড সোসাইটিস অফ আফ্রিকা’ নামের ওই বইটি নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের গনভিল অ্যান্ড কেইউস কলেজের এক সাবেক ছাত্র। সম্প্রতি বইটি ফিরিয়ে দেওয়ার তা বিশ্ববিদ্যালয়ের মূল লাইব্রেরিতে পাঠানো হয়েছে।

৬০ বছর পর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে বই ফেরত দিলেন এক শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, বই ফেরত দিতে বিলম্ব করলে সপ্তাহে দেড় পাউন্ড জরিমানা। সেই হিসেবে বর্তমানে জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭শ পাউন্ড। তবে এখন লাইব্রেরি কর্তৃপক্ষ জরিমানা মওকুফের অঙ্গীকার করেছে। লাইব্রেরি কর্তৃপক্ষ এক টুইট বার্তায় লিখেছে, ‘বেটার লেট দ্যান নেভার। হয় এটা একটি অসাধারণ বই অথবা তিনি খুবই ধীরগতির একজন পাঠক।’

তবে লাইব্রেরির এক মুখপাত্র বলেছেন, এটি ঠিক পরিষ্কার নয় যে ওই শিক্ষার্থী এই দীর্ঘ সময় ধরে বইটি ভুলবশত নাকি ইচ্ছাকৃত নিজের কাছে রেখে দিয়েছিলেন। তবে লাইব্রেরি সিস্টেমে এখনো বইটিকে ‘হারিয়ে যাওয়া’ হিসেবে দেখাচ্ছে। বইটি ক্যাটালগ শাখায় দেয়া হয়েছে এবং তারাই শিগগির বইটিকে তালিকাভুক্ত করে নির্ধারিত জায়গায় রাখবেন।

সূত্র: বিবিসি

/এইচকে/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী