মাওরি আদিবাসী হত্যার ২৫০ বছর পর যুক্তরাজ্যের দুঃখ প্রকাশ

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৯, ১৯:২০আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৯:৩০

২৫০ বছর আগে নিউ জিল্যান্ডে মাওরি আদিবাসী হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে যুক্তরাজ্য। আদিবাসী অ্যাকটিভিস্টরা বলে আসছেন, এইচএমএস এন্ডেভর নৌযানে করে ব্রিটিশ অভিযাত্রী জেমন কুক নিউ জিল্যান্ডে পৌঁছানোর দুই ঘণ্টার মধ্যে খুনসহ ব্যাপক সহিংসতা শুরু করে। এসব হত্যাকাণ্ডের জন্য মাওরি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার। এইচএমএস এন্ডেভর নৌযানের রেপ্লিকা

ক্যাপ্টেন কুক নামে পরিচিত বিশ্বের অন্যতম নামী অভিযাত্রী জেমস কুক। তবে অনেকেই তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে থাকেন। ১৭৬৯ সালে ক্যাপ্টেন কুকের জাহাজ বর্তমানের পোভার্টি বে উপকূলে নোঙ্গর করলে মাওরি আদিবাসীরা প্রথমবারের মতো ইউরোপীয়দের সংস্পর্শে আসে।

বুধবার নিউ জিল্যান্ডে মাওরি সম্প্রদায়ের দুটি অনুষ্ঠানে যোগ দেন দেশটিতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার লরা ক্লার্ক। নাগাতি ওয়ানওয়ান হাপু ও রঙ্গোওয়াকাতা ইয়িতে আয়োজিত এসব অনুষ্ঠানে ক্যাপ্টেন কুকের জাহাজ কর্মীদের হাতে নিহত নয় মাওরি আদিবাসীকে হত্যার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। গ্রিসবোর্ন শহরে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে ধারণা করা হয়।

ব্রিটিশ হাইকমিশনার লরা ক্লার্ক বলেন, ‘ঠিক কী কারণে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা আজ আর জানা সম্ভব নয় কিন্তু যেটা পরিষ্কার তা হলো এন্ডেভর এর ক্রু সদস্যরা  আপনাদের পূর্বসূরিদের গুলি করেছিল আর হত্যা করেছিল এবং অন্যরা আহত হয়েছিল’।  ‘জোসেফ বাংকসের (ওই অভিযানের উদ্ভিদ বিজ্ঞানী) ডায়েরি অনুযায়ী ওই সময়ে এই ঘটনায় এন্ডেভরের ক্রু সদস্যরা প্রচন্ড দুঃখ পেয়েছিল আর আজ এখানে আমি দুঃখ প্রকাশ করছি’, বলেন তিনি। ব্রিটিশ হাইকমিশনার বলেন, স্বজন হারানোর বেদনা সময়ের সঙ্গে হারিয়ে যায় না বুঝতে পেরে আমি আপনাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

অ্যাকটিভিস্টরা বলছেন ব্রিটিশ উপনিবেশিকদের মাধ্যমে যে ক্ষতি সংঘটিত হয়েছিল তা আজও বহন করে চলেছে মাওরিরা। এখনও বঞ্চনার শিকার হচ্ছে তারা।

রঙ্গোওয়াকাতা ইয়ি ট্রাস্ট্রের এক ফেসবুক পোস্টে ব্রিটিশ হাইকমিশনারের দুঃখ প্রকাশকে স্বাগত জানানো হয়েছে।



/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক