ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ৪৬

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৯, ২১:৪৫আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২২:০৬
image

ইরাকে সরকার-বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ -এ দাঁড়িয়েছে। আহত হয়েছে শত শত বিক্ষোভকারী। চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে ওই আন্দোলন। শুক্রবার ওই আন্দোলন স্বতঃস্ফূর্ত গণআন্দোলনে পরিণত হয়। দেশটিতে আইএস’র (ইসলামিক স্টেট) পরাজয়ের পর এটাই সবচেয়ে বড় আন্দোলন। এদিকে দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি আন্দোলনকারীদের দাবি মানার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সব প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে ঘোষণা বিক্ষোভকারীদের।

Capture

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে দেশটির চাকরি সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও সরকারি অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামেন এসব বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। এক বছর আগে প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি ক্ষমতা গ্রহণের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভ।

শুক্রবার সকালে দেশটির নিরাপত্তা ও মেডিকেল সূত্র জানিয়েছে, গত তিন দিনে আন্দোলনে ৪৬ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই ২৪ ঘণ্টায় নিহত হয়। 
ইরাকের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি ধর্মীয় বক্তৃতায় বলেন, ‘এতো মানুষের মৃত্যু, হতাহত ও সম্পদ ধ্বংস হয়েছে, যা খুবই দুঃখজনক।’

টেলিভিশনে দেওয়া ভাষণে আবদুল মাহদি মন্ত্রিসভায় পরিবর্তন আনার জন্য তার সংসদীয় জোটের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, দুর্নীতি, বেকারত্ব এবং ঘুষের মতো বিদ্যমান সমস্যা রাতারাতি সমাধান করা যাবে না। তবে তিনি দেশের দরিদ্র পরিবারগুলোর জন্য একটা মৌলিক আয়ের ব্যবস্থা করার জন্য নতুন আইন পাস করবেন বলে জানান। তিনি বলেন, ওই আইন পাসের মাধ্যমে জনগণের দাবি পূরণ করা সম্ভব হবে। পাশাপাশি দেশের সামগ্রিক পরিবর্তনে তার সরকারের প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন। তবে দেশের প্রভাবশালী বুদ্ধিজীবীরা এই পরিস্থিতির জন্য রাজনৈতিক নেতাদের দোষারোপ করেছেন। তারা বলছেন, জীবনমান উন্নয়নে ব্যর্থতার জন্য রাজনীতিবিদরা দায়ী। এর পাশাপাশি আন্দোলনকারীদের দাবিও মেনে নেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে, সব প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। নিজ দেশের পতাকা হাতে এখনও রাস্তায় অবস্থান করছেন তারা। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হতাহতের ঘটনায় শিয়া অধ্যুষিত শহরগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরাক সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ।

 

/এইচকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম