যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা জবাব দিতে পারে ইইউ: জার্মানি

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৯, ০৩:২১আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০৩:২২

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্র যে বাড়তি শুল্ক আরোপ করেছে তার পাল্টা জবাব দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার একটি জার্মান সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা জবাব দিতে পারে ইইউ: জার্মানি
জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নকে এখন প্রতিক্রিয়া দেখাতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর অনুমোদন নিয়ে আমরাও মার্কিন পণ্যের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের পথে হাঁটতে হবে আমাদের।

পরে টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই প্রশ্নে ইউরোপ ঐক্যবদ্ধ। আমরা বিমান শিল্পে ভর্তুকির জন্য সাধারণ নিয়মগুলো নিয়ে আলোচনায় প্রস্তুত। আমরা এখনও আরও ক্ষতি মোকাবিলা করতে পারি।

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, ইউরোপ থেকে আমদানি করা পণ্যের ওপর ওয়াশিংটন ৭৫০ কোটি ডলার বাড়তি শুল্ক আরোপ করবে। ইউরোপ থেকে আমদানি করা কৃষি পণ্যের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে। বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস-কে ইইউ অবৈধভাবে ভর্তুকি দিচ্ছে বলে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করে।

ডাব্লিউটিও-র বর্তমান সনদ অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারবে না। তবে তারা নিজেদের মতো করে বাড়তি শুল্ক আরোপ করতে পারবে। সূত্র: রয়টার্স, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের