মহাকাশে নভোচারী পাঠানোর ঘোষণা ইরানের

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৯, ২০:২০আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২০:৩৩

মহাকাশে নভোচারী পাঠানোর ঘোষণা দিয়েছে ইরান। বিশ্ব মহাকাশ সপ্তাহ উপলক্ষে শনিবার তেহরানে এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি। তিনি বলেছেন, তার দেশের মহাকাশ গবেষণা সংস্থা অন্যান্য দেশের সহযোগিতায় একজন ইরানি নভোচারীকে মহাকাশে পাঠাবে। মহাকাশে নভোচারী পাঠানোর ঘোষণা ইরানের
২০২১ সালের মধ্যে মহাকাশে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোরও ঘোষণা দিয়েছে তেহরান। এই স্যাটেলাইট পৃথিবীর এক মিটার দৈর্ঘ্যের বস্তুও শনাক্ত করতে পারবে। একইসঙ্গে হাই-রেজ্যুলেশনের ছবি কেন্দ্রে পাঠাবে।

এর আগে ইরানের তথ্য প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী মোর্তজা বারারি জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে তিনটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নির্মাণ করা হবে। নির্মাণ কাজ শেষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এগুলো হস্তান্তর করা হবে। তারা সেগুলো মহাকাশে পাঠানোর উদ্যোগ নেবে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক