ইরাকে সহিংসতা থামানোর আহ্বান জাতিসংঘের

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৯, ১৪:০৭আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৪:১৩
image

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে মৃত্যুর ঘটনাকে ‘বাছবিচারহীন প্রাণহানি’ হিসেবে আখ্যায়িত করে এসব বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শনিবার সংস্থাটির ইরাক বিষয়ক মিশনের প্রধান জেনাইন হেনিস-প্লাসচেয়ার্ট এই আহ্বান জানান।

ইরাকে সহিংসতা থামানোর আহ্বান জাতিসংঘের

বেকারত্ব, নিম্নমানের সরকারি পরিষেবা ও সীমাহীন দুর্নীতির অভিযোগে গত ১ সেপ্টেম্বর থেকে ইরাকে বিক্ষোভ শুরু হয়। শুক্রবার আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া এবং শনিবার বাগদাদে কারফিউ প্রত্যাহারের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি। তবে বিক্ষোভকারীরা সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে। সরকারি হিসাবে, এখন পর্যন্ত বিক্ষোভ চলাকালে নিহত হয়েছেন ৯৩ জন।

জেনাইন হেনিস-প্লাসচেয়ার্ট বলেন, ‘পাঁচদিনে হতাহতের খবর পাওয়া গেছে। এটা অবশ্যই বন্ধ করতে হবে। এই প্রাণহানির জন্য দায়ী ব্যক্তিদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।’

সরকারবিরোধী বিক্ষোভের মুখে শনিবার রাজধানী বাগদাদে জারি করা কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কারফিউ প্রত্যাহার করা হলেও আন্দোলনের মূল কেন্দ্রস্থলে প্রবেশে বাধা দিয়েছে দাঙ্গা পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, সর্বশেষ শনিবার রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে একটি র‍্যালি ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত হয়।

 

/এইচকে/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম