সমালোচনার মধ্যেই তুরস্কের পক্ষে সাফাই ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ২১:৪১আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৪৪

তুর্কি সামরিক অভিযানের মুখে সিরীয় সীমান্ত থেকে যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ দল রিপাবলিকান পার্টি এবং বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির সমালোচনার মুখেও আঙ্কারার পক্ষেই সাফাই দিয়েছেন ট্রাম্প। মনে করিয়ে দেন, তুরস্ক যুক্তরাষ্ট্রের বৃহৎ বাণিজ্যিক অংশীদার এবং ন্যাটো মিত্র। সমালোচনার মধ্যেই তুরস্কের পক্ষে সাফাই ট্রাম্পের

সোমবার সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন,সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দিতেই তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। তুরস্কের অভিযান চালানোর ঘোষণার পর ওই অঞ্চল থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে শুরু করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়াকে ‘পেছন থেকে ছুরিকাঘাত’ বলে মন্তব্য করেছে দেশটি সমর্থিত সিরিয়ায় সক্রিয় থাকা কুর্দি বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)। 

টুইটারে দেওয়া সিরিজ পোস্টে ট্রাম্প বলেন, অনেকেই ভুলে গেছেন তুরস্ক যুক্তরাষ্ট্রের বৃহৎ বাণিজ্যিক অংশীদার। তারা ন্যাটো জোটেরও গুরুত্বপূর্ণ সদস্য।

যুক্তরাষ্ট্র সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের ত্যাগ করেনি বলেও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, আমরা হয়তো সিরিয়া ত্যাগের প্রক্রিয়ার মধ্যে রয়েছি। কিন্তু কোনওভাবেই কুর্দিদের ত্যাগ করা হচ্ছে না। আমাদের বিশেষ ও দুর্দান্ত যোদ্ধারা রয়েছে।

এদিকে তুর্কি অভিযানের মুখে ইতোমধ্যেই অঞ্চলটি থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের দাবি, কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে তুরস্ক যে কোনও সময় সামরিক অভিযান শুরু করতে পারে। যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়াতে আগ্রহী নয়। সূত্র: রয়টার্স।

 

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম