ব্রেক্সিটের ভবিষ্যৎ নির্ধারণে বিশেষ অধিবেশনে বসবে ব্রিটিশ পার্লামেন্ট

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৯, ১৮:০৩আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৮:০৯

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) ভবিষ্যৎ নির্ধারণে পার্লামেন্টে বিশেষ জরুরি বৈঠক ডাকা হচ্ছে। স্যাটারডে সিটিং নামে পরিচিত বিশেষ এই অধিবেশনে আগামী ১৯ অক্টোবর ব্রেক্সিটের ভাগ্য নির্ধারণ করবেন দেশটির আইনপ্রণেতারা। ১৯৩৯ সালের পর থেকে এনিয়ে পঞ্চমবারের মতো আহ্বান করা হচ্ছে বিশেষ এই অধিবেশন। গত ৮০ বছরে মাত্র চারবার স্যাটারডে সিটিং-এ বসেছে ব্রিটিশ পার্লামেন্ট

যুক্তরাজ্যের পার্লামেন্টের অধিবেশন সাধারণত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলে। কখনও কখনও শুক্রবারেও অধিবেশন চলে। তবে এই দিনটি সাধারণত আইনপ্রণেতারা নিজেদের সংসদীয় এলাকায় নানা অনুষ্ঠানে যোগ দেয়। গত ৮০ বছরে মাত্র চারবার শনিবারে অধিবেশনে বসেছে ব্রিটিশ পার্লামেন্ট।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রেক্ষিতে প্রথমবারের মতো ১৯৩৯ সালের ২ সেপ্টেম্বর স্যাটারডে সিটিং-এ বসে যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব কমন্স। ১৯৪৯ সালের ৩০ জুলাই বসে গ্রীষ্মকালীন স্থগিত বিতর্ক ইস্যুতে। ১৯৫৬ সালের ৩ নভেম্বর বসে সুয়েজ খাল সংকট ইস্যুতে। আর সর্বশেষ ১৯৮২ সালের ৩ এপ্রিল ফকল্যান্ড দ্বীপে আগ্রাসন ইস্যুতে। আর এবার ব্রেক্সিট ইস্যুতে ১৯ অক্টোবর শনিবার বসতে যাচ্ছে এই অধিবেশন।

৩১ অক্টোবরের ব্রেক্সিট চূড়ান্ত করতে ইইউ-এর সঙ্গে গুরুত্বপূর্ণ এক সম্মেলনের পর শনিবারের ওই বিশেষ অধিবেশনে বসবেন আইনপ্রণেতারা। ওই অধিবেশনে ইইউ সম্মেলনে কোনও চুক্তি চূড়ান্ত হলে আইনপ্রণেতাদের তা অনুমোদনের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আর চুক্তি না হলে বেশ কিছু বিকল্প উপস্থাপন করা হবে। বিশ্লেষকরা বলছেন, এসব বিকল্পের মধ্যে রয়েছে চুক্তিবিহীন ব্রেক্সিট বা পুরো ব্রেক্সিটই স্থগিত করে দেওয়া।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম