সিরিয়ায় তুর্কি অভিযানকে ‘সঠিক সিদ্ধান্ত’ মনে করে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৯, ১১:৪৫আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১১:৫০
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি অভিযানকে সঠিক সিদ্ধান্ত নয়, বাজে পরিকল্পনা বলে মনে করে ওয়াশিংটন। বুধবার (৯ অক্টোবর) হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে মধ্যপ্রাচ্যের সীমাহীন যুদ্ধের বিপক্ষে ওয়াশিংটনের অবস্থান বলেও উল্লেখ করা হয়।

সিরিয়ায় তুর্কি অভিযানকে ‘সঠিক সিদ্ধান্ত’ মনে করে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সোমবার (৭ অক্টোবর) সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। সে সময়  দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দিতেই তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। তবে এর আগেই যুক্তরাষ্ট্রও তুর্কি অভিযানের সম্ভাব্যতার কথা জানিয়েছিলো। চূড়ান্ত ঘোষণা আসার পর সেনা সরিয়ে নেয় ট্রাম্প প্রশাসন।

বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আজ (বুধবার) সকালে ন্যাটো সদস্য তুরস্ক সিরিয়ায় সামরিক অভিযান চালিয়েছে কিন্তু আমেরিকা তুরস্কের এ অভিযানকে সমর্থন করে না এবং বিষয়টি তুর্কি সরকারকে পরিষ্কার করে জানানো হয়েছে যে, এই অভিযান একটি বাজে পরিকল্পনা।’

হোয়াইট হাউজের ওই বিবৃতিতে প্রেসিডেন্ট আরও বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করার প্রথম দিন থেকে আমি বলে আসছি যে, এই সীমাহীন ও জ্ঞানহীন বিশেষ করে যেখানে আমেরিকার কোনও স্বার্থ নেই সেই যুদ্ধ আমি করতে চাই না। আমরা আশা করি তুরস্ক তার সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করবে এবং আমরা পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো।’

/এইচকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম