যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ০৭:৪২আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০৭:৪৬
image

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান কেভিন ম্যাকালিনান পদত্যাগ করেছেন। শুক্রবার (১১ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়। নিয়োগের ছয় মাসের মাথায় ঠিক কী কারণে তিনি পদত্যাগ করলেন, তা পদত্যাগপত্রে উল্লেখ করেননি।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘ম্যাকালিনান তার পরিবারের সঙ্গে অধিক সময় কাটাতে চান।’ তবে তিনি ম্যাকালিনানের কোনও উত্তরসূরীর নাম ঘোষণা করেননি। আগামী সপ্তাহে তার উত্তরসূরী নিয়োগ দেবেন বলেন জানান ট্রাম্প।

হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধানের পদে নিয়োগের আগে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার ছিলেন কেভিন ম্যাকালিনান। ট্রাম্প ক্ষমতায় আসার পর এ পদে এ পর্যন্ত চার কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের ঠেকাতে ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। সবচেয়ে বিতর্কিত অভিবাসন নীতির প্রতি পূর্ণ আনুগত্যশীল ছিলেন এই কর্মকর্তা।

ম্যাকালিনানের পদত্যাগের পর ট্রাম্প বলেন, ‘ম্যাকালিনান চমৎকার কাজ করতেন। আমরা সীমান্ত ক্রসিং বন্ধ করতে একসঙ্গে ভালভাবে কাজ করেছি। অনেক বছর সরকারি চাকরির পর এখন তিনি পরিবারের সঙ্গে অধিক সময় দিতে ও বেসরকারি পেশায় কাজ করছে চান।’

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে সেবা করার সুযোগ দেওয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ম্যাকালিনান। তিনি বলেন, ‘ট্রাম্পের সমর্থনে গত ছয় মাসে মানবিক সংকট ও সীমান্ত সুরক্ষায় আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছি।’

/এইচকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম