বিক্ষোভের মুখে ইকুয়েডরের রাজধানীতে কারফিউ জারি

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৯, ০৮:৫০আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৬:১৪

রাজধানী থেকে সরকারি কার্যক্রম সরিয়ে নেওয়ার পর এবার কুইটোতে কারফিউ জারির ঘোষণা দিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো। তেলের মূল্যের ভর্তুকি বন্ধের পর শুরু হওয়া বিক্ষোভের দশম দিনে রাজধানীতে সেনা মোতায়েনও করা হয়েছে। শনিবার এক টুইটার পোস্টে লেনিন মোরেনো দাবি করেন, রাজধানী ও আশেপাশের এলাকায় সহিংসতা অসহনীয় মাত্রায় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভের মুখে ইকুয়েডরের রাজধানীতে কারফিউ জারি

সম্প্রতি প্রেসিডেন্ট লেনিন মোরেনো তেলের মূল্যে সরকারি ভর্তুকি বাতিলের ঘোষণা দিলে ধর্মঘটের ডাক দেয় ইকুয়েডরের ট্রান্সপোর্ট ইউনিয়ন। পরে ওই ধর্মঘট বাতিল হলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশের বিভিন্নস্থানে রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছে আদিবাসীরা। এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটছে। এতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দুই মাসের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট।

শনিবার কারফিউ জারির কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট লেনিন মোরেনোর সঙ্গে আলোচনায় বসতে সম্মতির কথা জানায় দেশটিতে বিক্ষোভরত আদিবাসীরা। কনফেডারেশন অব ইন্ডিজেনাস ন্যাশনালিটিস অব ইকুয়েডর (কোনাই) টুইটারে এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছে তারা। এর আগে তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলো।

কোনাই এর বিবৃতি প্রকাশের পর কুইটোর মেয়র জর্জ মাচাদো স্থানীয় টেলিভিশন চ্যানেলকে বলেন, তেলের ভর্তুকি বন্ধ করে দেওয়ার আইনটি পর্যালোচনা করবে সরকার।

তবে আদিবাসী নেতাদের সঙ্গে কোনও ঐক্যমত হলেও বিক্ষোভ শেষ হওয়ার কোনও নিশ্চয়তা নেই। এর সঙ্গে সব বিক্ষোভকারী একমত হবেন তারও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম