তুর্কি সীমান্তে সেনা মোতায়েন করতে যাচ্ছে সিরিয়া: এসডিএফ

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ১৪:৫৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৬:৪২
image

কুর্দি নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার উত্তরে তুরস্কের অভিযান প্রতিরোধ করতে কুর্দি যোদ্ধাদের সহায়তায় সীমান্তে সেনা মোতায়েন করবে দামেস্কো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া সরকারের সঙ্গে তাদের একটি সমঝোতা চুক্তির পর ওই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কুর্দিরা।

তুর্কি সীমান্তে সেনা মোতায়েন করতে যাচ্ছে সিরিয়া: এসডিএফ

 

৭ অক্টোবর সিরিয়ায় আইএসবিরোধী অভিযানের ঘোষণা দিয়ে ৯ অক্টোবর সিরিয়ার উত্তরাঞ্চলে ‘পিস স্প্রিং অপারেশন’ শুরু করে আঙ্কারা। অভিযানের অংশ হিসেবে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি ইউফ্রেতাসের পূর্বদিকে প্রবেশ করে। তুর্কি অভিযানে সহযোগিতার জন্য তারা অগ্রসর হচ্ছে। পরে কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় অভিযানে বিমান হামলা ও স্থল অভিযান জোরালো করে তুরস্ক। এতে তিন শতাধিক ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এ অভিযানে ৩৮ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।

কুর্দি নেতৃত্বাধীন প্রশাসন ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্ক অভিযান চালিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই আগ্রাসন মোকাবিলা ও প্রতিরোধ করতে সিরিয়া সরকারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে কুর্দিরা, যাতে এসডিএফ’কে সহায়তা করতে সিরিয়ার সেনাবাহিনীকে তুরস্ক সীমান্তে মোতায়েন করা যায়।’

মূলত সিরিয়ার ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর কেন্দ্রীয় বাহিনী কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)-এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তুরস্ক ও তার মিত্র ন্যাশনাল আর্মি। আঙ্কারা বলছে, ওয়াইপিজি একটি ‘সন্ত্রাসী’ সংগঠন, যাদের সঙ্গে তুরস্কের কুর্দি বিদ্রোহীদের সংযোগ রয়েছে। তিন দশক ধরে তুরস্কের কুর্দি অঞ্চলসহ অন্যান্য অঞ্চলের স্বাধীনতার জন্য লড়ছে ওই সংগঠন।

উত্তর সিরিয়া থেকে কুর্দি যোদ্ধাদের বিতাড়িত করে সেখানে একটি সেফ জোন প্রতিষ্ঠা করে সিরীয় শরণার্থীদের বসবাসের ব্যবস্থা করতে চায় তুরস্ক।

/এইচকে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম