তুর্কি অভিযান নিয়ে বিশ্ব মিডিয়া ভুল তথ্য দিচ্ছে: এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ১৫:৫৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৫:৫৯
image

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের অভিযান নিয়ে বিদেশি সংবাদমাধ্যমগুলো ভুল তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। সোমবার তুর্কি কাউন্সিলের সপ্তম সম্মেলনে অংশগ্রহণের আগে ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরে এই অভিযোগ করেন তিনি।

তুর্কি অভিযান নিয়ে বিশ্ব মিডিয়া ভুল তথ্য দিচ্ছে: এরদোয়ান

৭ অক্টোবর সিরিয়ায় আইএসবিরোধী অভিযানের ঘোষণা দিয়ে ৯ অক্টোবর সিরিয়ার উত্তরাঞ্চলে ‘পিস স্প্রিং অপারেশন’ শুরু করে আঙ্কারা। অভিযানের অংশ হিসেবে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি ইউফ্রেতাসের পূর্বদিকে প্রবেশ করে। তুর্কি অভিযানে সহযোগিতার জন্য তারা অগ্রসর হচ্ছে। পরে কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় অভিযানে বিমান হামলা ও স্থল অভিযান জোরালো করে তুরস্ক। এতে তিন শতাধিক ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এ অভিযানে ৩৮ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।

বিদেশি সংবাদমাধ্যমের সমালোচনা করে এরদোয়ান বলেন, ‘তারা (বিদেশি সংবাদমাধ্যম) সবসময় একই কৌশল ব্যবহার করে। আমরা সত্য বলার চেষ্টা করবো।’

সোমবার সকালে সীমান্তবর্তী শহর তেল তামেরে সিরিয়ার সেনাবাহিনী প্রবেশের বিষয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘কোবানিতে সিরিয়ার সেনাবাহিনীতে আমি কোনও সমস্যা দেখিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।’

এর আগে কুর্দি নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার উত্তরে তুরস্কের অভিযান প্রতিরোধ করতে কুর্দি যোদ্ধাদের সহায়তায় সীমান্তে সরকারি সেনা মোতায়েন করছে দামেস্কো। সিরিয়া সরকারের সঙ্গে তাদের একটি সমঝোতা চুক্তির পর ওই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মূলত সিরিয়ার ডেমোক্র্যাটিক ফোর্সেস’র (এসডিএফ) কেন্দ্রীয় বাহিনী কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটস’র (ওয়াইপিজি) বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তুরস্ক ও তার মিত্র ন্যাশনাল আর্মি। আঙ্কারা বলছে, ওয়াইপিজি একটি ‘সন্ত্রাসী’ সংগঠন, যাদের সঙ্গে তুরস্কের কুর্দি বিদ্রোহীদের সংযোগ রয়েছে। তিন দশক ধরে তুরস্কের কুর্দি অঞ্চলসহ অন্যান্য অঞ্চলের স্বাধীনতার জন্য লড়ছে ওই সংগঠন।

উত্তর সিরিয়া থেকে কুর্দি যোদ্ধাদের বিতাড়িত করে সেখানে একটি সেফ জোন প্রতিষ্ঠা করে সিরীয় শরণার্থীদের বসবাসের ব্যবস্থা করতে চায় তুরস্ক।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম