‘মোদিকে ট্রাম্পের সঙ্গেই দেখা যায়, দেশের কৃষকের সঙ্গে নয়’

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ২১:৪৪আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:৪৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজ দেশের কৃষকদের প্রতি অবজ্ঞার অভিযোগ তুলেছেন সাবেক কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার হরিয়ানার নুহতে এক জনসভায় দেওয়া ভাষণে তিনি বলেন, মোদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় ব্যবসায়ী আম্বানির সঙ্গে দেখা যায়। কিন্তু দেশের কৃষকের সঙ্গে তাকে কখনও দেখা যায় না। দুর্নীতি, কৃষক কল্যাণ ও কর্মসংস্থানের বিষয়ে তার পুরোনো প্রতিশ্রুতিগুলো আসলে চাতুর্যপূর্ণ। ‘মোদিকে ট্রাম্পের সঙ্গেই দেখা যায়, দেশের কৃষকের সঙ্গে নয়’
তিনি বলেন, ‘একদিকে দেশের যুবসমাজ বেকারত্বের মুখোমুখি হচ্ছে এবং অন্যদিকে মোদি একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন।’

নরেন্দ্র মোদিকে রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি-র মতো ব্যবসায়ীদের মুখপাত্র হিসেবেও আখ্যায়িত করেন রাহুল।

রাহুল গান্ধীর ভাষায়, ‘মোদি হচ্ছেন আম্বানি ও আদানি-র লাউডস্পিকার। তিনি সারাদিন শুধু তাদের নিয়েই কথা বলেন।’

বিজেপি-র পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, কংগ্রেস দেশকে যুক্ত করার কাজ করে এবং আরএসএস তা ভেঙে দেয়।

রাহুল এদিন কংগ্রেস সরকার গঠিত হলে গুরুগ্রাম থেকে আলওয়ার পর্যন্ত রেলপথ নির্মাণ করা, নুহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়াসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

মোদির বিশেষ রেডিও অনুষ্ঠান 'মন কী বাত' (মনের কথা) অনুষ্ঠান প্রসঙ্গে রাহুল বলেন, তিনি ১০ দিন পরপর মনের কথা বলেন কিন্তু কেন তিনি 'কাম কি বাত' (কাজের কথা) বলবেন না? তিনি নোট বাতিল করে বলেছিলেন, এটি অবৈধ অর্থের বিরুদ্ধে লড়াই। কিন্তু সেই লড়াই কী শেষ হয়ে গেছে? অবৈধ অর্থ শেষ হয়নি। আপনাদের ব্যাংকের লাইনে দাঁড়াতে হয়েছিল। যদিও লাইনে একজনও কালো টাকার লোক দাঁড়ায়নি।

নোট বাতিল এবং পণ্য ও পরিষেবা করের ফলে গত ৪০ বছরের মধ্যে ভারতের বেকারত্ব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন রাহুল। সূত্র: স্ক্রল, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক