মানবিজে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি সিরীয় সেনাবাহিনীর

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৯, ১৫:৩০আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৫:৩১

সিরীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা আলেপ্পোর নিকটবর্তী গুরুত্বপূর্ণ শহর মানবিজে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার এক প্রতিবেদনে দাবি করা হয়, স্থানীয়রা সরকারি বাহিনীকে স্বাগত জানিয়েছে এবং পূর্ণ সমর্থন জানিয়েছে।

মানবিজে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি সিরীয় সেনাবাহিনীর

গত মঙ্গলবার মানবিজ শহর থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় মার্কিন বাহিনী। এরপর তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে অপারেশন পিস স্প্রিং নামে অভিযান শুরু করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইতোমধ্যে শহরটিতে প্রবেশ করেছে তুর্কি বাহিনী। অন্যদিকে সানার প্রতিবেদনে বলা হয়েছে, মানবিজ ও এর আশেপাশের বিশাল এলাকায় সিরীয় সেনা মোতায়েন করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে সমবেত হয়ে স্থানীয়রা সেনাবাহিনীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মানবিজ এবং এর আশেপাশের প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা এখন পুরোপুরি সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। একইসঙ্গে সিরিয়ার সেনাবাহিনী তাবকা বিমানঘাঁটি, দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং ফুরাত নদীর কয়েকটি ব্রিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

২০১২ সালের পর প্রথমবারের মতো সিরীয় বাহিনী শহরটিতে প্রবেশ করেছে বলে জানিয়েছে আল-জাজিরা

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম