তুরস্কের কাছ থেকে চমৎকার খবর আসছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৯, ০০:১২আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০০:৪৯

তুরস্কের কাছ থেকে শিগগিরই চমৎকার খবর আসতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। তুরস্কের কাছ থেকে চমৎকার খবর আসছে: ট্রাম্প
টুইটে ট্রাম্প বলেন, দুর্দান্ত খবর। শিগগিরই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। ধন্যবাদ এরদোয়ান। লাখ লাখ জীবন রক্ষা পাবে।

গত ৬ অক্টোবর এরদোয়ানের সঙ্গে কথা বলে ট্রাম্প জানান, সিরিয়ার তুর্কি সীমান্ত এলাকা থেকে মার্কিন সামরিক উপস্থিতি প্রত্যাহার করে নেওয়া হবে। সমালোচকরা বলছেন, এ ঘোষণার মধ্য দিয়ে তুরস্ককে সিরিয়ায় অভিযান পরিচালনার ‘সবুজ সংকেত’ দিয়েছে হোয়াইট হাউস। তবে সিরিয়ায় হামলা চালানোর জন্য তুরস্ককে সবুজ সংকেত দেওয়ার অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প।

২০১৯ সালের ৯ অক্টোবর তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। আঙ্কারা বলছে, তুরস্কে আশ্রয় নেওয়া ২০ লাখেরও বেশি শরণার্থীকে পুনর্বাসনের জন্য সেখানে তারা একটি সেফ জোন গড়ে তুলতে চায়।

বুধবার ট্রাম্প বলেছেন, তুরস্ক-সিরিয়া সীমান্তের বর্তমান পরিস্থিতি কৌশলগত কারণে যুক্তরাষ্ট্রের জন্য অসাধারণ। তিনি বলেন, আমাদের সেনারা সেখানে নেই। তারা সম্পূর্ণ সুরক্ষিত। আমরা পরিস্থিতি দেখছি এবং আলোচনা করছি যাতে তুরস্ক সঠিক কাজ করতে পারে। কারণ আমরা চাই যুদ্ধ থামাতে।

কুর্দিরা ফেরেশতা নয় উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করেছে। এজন্য আমরা তাদের অনেক অর্থ দিয়েছি। এটা ঠিকই আছে। তবে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) বড় ধরনের সন্ত্রাসী হুমকি। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে মিত্র কুর্দি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য তুরস্কের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। অন্যথায় তুরস্কের অর্থনীতি ধ্বংস করে করে দেওয়ার হুমকি দেন তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
মশা নিধনে এলো এবার লেজার কামান
ইরানের বিরুদ্ধে ‘ডি-ডে’র হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, জবাবে আরও বড় হুমকি তেহরানের 
চাঁদে পানি খোঁজার অভিযান হঠাৎ স্থগিত করলো চীন
সর্বশেষ খবর
বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন শ্যোন অ্যারেস্ট
বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন শ্যোন অ্যারেস্ট
প্রতারণার শিকার এইচএসসির সেই ৮ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন আজ
প্রতারণার শিকার এইচএসসির সেই ৮ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন আজ
বাংলাদেশের বিপক্ষে আরও খেলতে চান ক্যারি
বাংলাদেশের বিপক্ষে আরও খেলতে চান ক্যারি
রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী
রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’