ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে 'প্রতিশ্রুতিবদ্ধ' যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৯, ০৯:৪৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১২:৩০

আগামী সপ্তাহে দিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা প্রযুক্তি ও বাণিজ্য উদ্যোগ (ডিটিটিআই) এর বৈঠক শুরু হবে। সেই বৈঠককে সামনে রেখে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন আশা প্রকাশ করেছে, দুই দেশের প্রতিরক্ষা বাণিজ্য চলতি বছরের শেষে ১৮০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্রয় ও রক্ষণাবেক্ষণ বিষয়ক উপমন্ত্রী এলেন এম লর্ড বলেছেন ভারতের সঙ্গে তার দেশ সেনাবাহিনী পর্যায়ে সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে 'প্রতিশ্রুতিবদ্ধ' যুক্তরাষ্ট্র

আগামী সপ্তাহে দিল্লিতে শুরু হচ্ছে ডিটিটিআই এর নবম বৈঠক। এতে যোগ দেওয়ার কথা রয়েছে প্রতিরক্ষা উপমন্ত্রী এলেন এম লর্ডের। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, ২০০৮ সালে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বাণিজ্য কার্যত শুন্য থাকলেও এই বছরের শেষে তা ১৮০০ কোটি ডলারে পৌঁছাবে। 'যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের ডিটিটিআই শুরুর আগে  আমাদের অন্যতম প্রতিরক্ষা সহযোগি ভারতের সঙ্গে কাজ অব্যাহত রাখতে আমি ব্যাপক আনন্দিত।' মন্তব্য করেন তিনি। 

এলেন এম লর্ড জানান, যুক্তরাষ্ট্র ভারতকে গত আগস্টে টায়ার -১ মর্যাদা দিয়েছে। এর ফলে দিল্লি আরও বেশি আমেরিকান কোম্পানির পণ্য সংগ্রহের সুযোগ পাবে। তিনি জানিয়েছেন, এই সুযোগ ন্যাটো মিত্র জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া পেয়ে থাকে। এর সবই সমমনাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উদার মনোভাবের উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী